• বিনোদন
  • অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন

অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন

বিনোদন ১ মিনিট পড়া
অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন

বর্ষীয়ান অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন। মঙ্গলবার (৩ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে যশোরের একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন তিনি।

বিষয়টি নিশ্চিত করেছেন অভিনয় শিল্পী সংঘের সাধারণ সম্পাদক রাশেদ মামুন অপু।

তিনি জানিয়েছেন, বৈদ্যনাথ বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন এবং যশোরের হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

সামাজিকমাধ্যম নিজের ফেসবুক পেজে অভিনেতার একটি ছবি শেয়ার করে তিনি লেখেন, ‘অভিনয়শিল্পী সংঘের সন্মানিত সদস্য প্রিয় বৈদ্যনাথ সাহা দাদা এইমাত্র পরলোক গমন করেছেন। তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।’

বৈদ্যনাথ সাহার মৃত্যু সংবাদ প্রকাশিত হতেই নাট্য ও চলচ্চিত্র অঙ্গনের একাধিক তারকা শোক প্রকাশ করেছেন। নাট্যকার মাসুম রেজা লিখেছেন, খুবই দুঃখজনক সংবাদ।

শোকাহত হলাম। তার আত্মার শান্তি কামনা করছি। এছাড়া অভিনেত্রী গোলাম ফরিদা ছন্দাসহ আরও অনেকে সামাজিকমাধ্যমে শোক জানিয়েছেন।

Tags: অভিনেতা বৈদ্যনাথ সাহা মারা গেছেন