• বিনোদন
  • প্রেমিকাকে কোটি টাকার বিরল আংটি উপহার দিলেন আমির

প্রেমিকাকে কোটি টাকার বিরল আংটি উপহার দিলেন আমির

বিনোদন ১ মিনিট পড়া
প্রেমিকাকে কোটি টাকার বিরল আংটি উপহার দিলেন আমির

বলিউড তারকা আমির খান-এর ব্যক্তিগত জীবন বরাবরই ভক্তদের কৌতূহলের কেন্দ্রবিন্দু।

বিশেষ করে গৌরী স্প্র্যাট-এর সঙ্গে তার সম্পর্ক ঘিরে আগ্রহ যেন দিন দিন আরো বাড়ছে। কিরণ রাওয়ের সঙ্গে বিচ্ছেদের পর শৈশবের বন্ধু গৌরীর সঙ্গে সম্পর্কে জড়ান আমির, এরপর থেকেই প্রায় সর্বত্র একসঙ্গে দেখা যাচ্ছে এই জুটিকে।

সম্প্রতি এক অনুষ্ঠানে গৌরীর হাতে দেখা গেল এক নজরকাড়া আংটি, যা ঘিরেই শুরু হয়েছে নতুন আলোচনা।

জানা গেছে, এই বিশেষ আংটিটি উপহার দিয়েছেন স্বয়ং আমির খান। তবে এটি কোনো সাধারণ অলংকার নয়—বরং একেবারেই ব্যতিক্রমী ও বিরল একটি সৃষ্টি।

সূত্র বলছে, বিলাসবহুল একটি ব্র্যান্ডের তৈরি এই আংটি এখনো বাজারে আনুষ্ঠানিকভাবে আসেনি। অর্থাৎ, সাধারণ ক্রেতাদের জন্য এটি এখনো উন্মুক্ত নয়।

হাতে তৈরি এই আংটির দাম কয়েক কোটি রুপি বলেই জানা গেছে, যা এটিকে আরো বিশেষ করে তুলেছে। সম্প্রতি গৌরীর আঙুলে ঝলমল করতে দেখা গেছে সেই আংটি, আর তাতেই বিস্মিত হয়েছেন উপস্থিত অনেকে।

অবশ্য বিলাসবহুল জীবনযাপনের ক্ষেত্রে আমির খানের জন্য নতুন কিছুই নয়। কয়েক হাজার কোটির সম্পদের মালিক এই অভিনেতার সংগ্রহে রয়েছে একাধিক দামি সম্পত্তি।

মুম্বাইয়ের বান্দ্রায় তার সমুদ্রমুখী বিলাসবহুল বাড়ি, মহারাষ্ট্রের পঞ্চগনিতে বাগানবাড়ি কিংবা যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়ার বেভারলি হিলসের বাড়ি—সব মিলিয়ে আভিজাত্যের এক অনন্য উদাহরণ তিনি। সব মিলিয়ে, গৌরীর জন্য এই বিরল আংটি উপহার দিয়ে আবারও আলোচনায় এলেন আমির খান। ব্যক্তিগত জীবন ও ভালোবাসার প্রকাশ, দুটিই যেন নতুন করে শিরোনাম কাড়ছে বলিউডে।

Tags: কোটি টাকা আমির বিরল প্রেমিকা আংটি উপহার