• বিনোদন
  • বিজয়-রাশমিকার রাজকীয় বিয়ে: ৩ কেজি স্বর্ণের গহনায় সাজলেন ‘পুস্পা’ অভিনেত্রী

বিজয়-রাশমিকার রাজকীয় বিয়ে: ৩ কেজি স্বর্ণের গহনায় সাজলেন ‘পুস্পা’ অভিনেত্রী

হায়দরাবাদে বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানার জমকালো বিয়ের আয়োজনে নজর কাড়ল বর-কনের বিপুল স্বর্ণালঙ্কার।

বিনোদন ১ মিনিট পড়া
বিজয়-রাশমিকার রাজকীয় বিয়ে: ৩ কেজি স্বর্ণের গহনায় সাজলেন ‘পুস্পা’ অভিনেত্রী

দীর্ঘ জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে অবশেষে সাতপাকে বাঁধা পড়লেন দক্ষিণি সিনেমার জনপ্রিয় জুটি বিজয় দেবেরাকোন্ডা ও রাশমিকা মান্দানা। গত বৃহস্পতিবার ঘনিষ্ঠজনদের উপস্থিতিতে তাদের বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়। তবে বিয়ের খবরের চেয়েও বেশি আলোচনার জন্ম দিয়েছে রাশমিকার অঙ্গে থাকা বিপুল পরিমাণ স্বর্ণালঙ্কার। জানা গেছে, রাজকীয় এই সাজে কনে রাশমিকা প্রায় ৩ কেজি স্বর্ণের গহনা পরেছিলেন।

দক্ষিণি সিনেমার আলোচিত জুটি বিজয় দেবেরাকোন্ডা এবং রাশমিকা মান্দানা পর্দার প্রেমকে বাস্তবে রূপ দিলেন। হায়দরাবাদের এক অভিজাত বিয়ের আয়োজনে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন। তাদের বিয়ের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশ পেতেই কনের সাজগোজ নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা।

ঐতিহ্যবাহী সাজে রাশমিকা বিয়ের সাজে রাশমিকা মান্দানা বেছে নিয়েছিলেন দক্ষিণ ভারতের খাঁটি ঐতিহ্যবাহী আভিজাত্য। তার পরনে ছিল বিশেষ 'কাসু মালা', যা গলার লকেট থেকে কোমর পর্যন্ত বিস্তৃত। গহনাটিতে খোদাই করা ছিল দেবী লক্ষ্মীর প্রতিকৃতি ও নিপুণ কল্কার নকশা। মাথায় টায়রা-টিকলি, কানে ঝুমকা আর হাতে বাহারি চুড়ির সঙ্গে রাশমিকা পরেছিলেন বিশেষ 'হাতপদ্ম'। ভারতীয় গণমাধ্যমের তথ্যমতে, সব মিলিয়ে রাশমিকার অঙ্গে ছিল প্রায় তিন কেজি ওজনের স্বর্ণালঙ্কার।

বরের সাজেও ছিল আভিজাত্য কনের পাশাপাশি বর বিজয় দেবেরাকোন্ডাও আভিজাত্যে পিছিয়ে ছিলেন না। সিল্কের ধুতি আর লাল উত্তরীয়র সঙ্গে তিনি পরেছিলেন প্রায় আধা কেজির বেশি ওজনের স্বর্ণের অলঙ্কার। বিশেষ করে বিজয়ের কবজিতে থাকা 'বাহুবলী' সিনেমার আদলে তৈরি ব্রেসলেটটি সবার নজর কেড়েছে। দুই তারকার আংটি থেকে শুরু করে প্রতিটি গহনাতেই ছিল মন্দির ও বিগ্রহের কারুকার্য।

হায়দরাবাদের বিশেষ জুয়েলারি জানা গেছে, এই তারকা দম্পতির বিশেষ এই গহনাগুলো তৈরি করা হয়েছে হায়দরাবাদের এক বিখ্যাত জুয়েলারি হাউস থেকে। বর্তমান বাজারে স্বর্ণের আকাশচুম্বী দামের মধ্যে এ দম্পতির এমন জাঁকজমকপূর্ণ সাজ সামাজিক যোগাযোগমাধ্যমে এখন 'টক অব দ্য টাউন'-এ পরিণত হয়েছে। ভক্ত-অনুরাগীরা নবদম্পতিকে শুভেচ্ছায় ভাসানোর পাশাপাশি তাদের এই রাজকীয় সাজের প্রশংসায় পঞ্চমুখ।

Tags: rashmika mandanna vijay deverakonda celebrity wedding bollywood news south indian wedding gold jewellery