• জাতীয়
  • ১৭ মার্চের টিকিটের জন্য রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে ব্যাপক চাপ

১৭ মার্চের টিকিটের জন্য রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে ব্যাপক চাপ

জাতীয় ১ মিনিট পড়া
১৭ মার্চের টিকিটের জন্য রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে ব্যাপক চাপ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ট্রেনের অগ্রিম টিকিট বিক্রির পঞ্চম দিনে ১৭ মার্চের টিকিট বিক্রি করা হচ্ছে।

দিনটির টিকিটের জন্য রেলওয়ের ওয়েবসাইট ও অ্যাপে ব্যাপক চাপ পড়েছে। শনিবার (৭ মার্চ) সকাল ৮টা থেকে সাড়ে ৮টা পর্যন্ত মাত্র ৩০ মিনিটে পশ্চিমাঞ্চলের টিকিটের জন্য প্রায় এক কোটি ৩০ লাখ হিট পড়ে। দুপুর ২টা থেকে আড়াইটা পর্যন্ত পূর্বাঞ্চলের টিকিটের জন্য পড়ে এক কোটি পাঁচ লাখের বেশি হিট।

রেলওয়ের তথ্য অনুযায়ী, ১৭ মার্চ ঢাকা থেকে বিভিন্ন গন্তব্যে যাতায়াতের জন্য মোট আসন রয়েছে ৩১ হাজার ২৫৫টি। আর সারাদেশে ওই দিনের মোট আসন সংখ্যা এক লাখ ৭৪ হাজার ১৫৩টি।

রেলওয়ে সূত্রে জানা যায়, সকাল সাড়ে ৮টার মধ্যেই পশ্চিমাঞ্চলের প্রায় সাড়ে ১৪ হাজার টিকিট বিক্রি হয়ে যায়। দুপুর আড়াইটা পর্যন্ত সারাদেশে বিক্রি হয়েছে ৫৮ হাজার ৪২৬টি আসনের টিকিট।

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, ঈদের আগে সাত দিনের অগ্রিম টিকিট বিশেষ ব্যবস্থায় বিক্রি করা হচ্ছে। সেই সূচি অনুযায়ী, ১৮ মার্চের টিকিট ৮ মার্চ এবং ১৯ মার্চের টিকিট ৯ মার্চ বিক্রি করা হবে।

Tags: ১৭ মার্চ টিকিট রেলওয়ে ওয়েবসাইট অ্যাপে ব্যাপক চাপ