শনিবার (৭ মার্চ) দুপুরে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে বৈঠকের পর মন্ত্রী সাংবাদিকদের বলেন, দেশের তেলের যথেষ্ট মজুদ রয়েছে এবং ভবিষ্যতের সংকট এড়াতে বিকল্প উৎসের কথাও বিবেচনা করা হচ্ছে। তিনি জানান, আগামী ৯ মার্চ দেশে আরও দুটি তেলবাহী জাহাজ পৌঁছাবে, ফলে সরবরাহে কোনো ঘাটতির আশঙ্কা নেই।
মন্ত্রী জনগণের প্রতি আহ্বান জানিয়ে বলেন, গুজব বা আতঙ্কে অতিরিক্ত তেল সংগ্রহ করা উচিত নয়। কেউ প্রয়োজনের বেশি তেল কিনলে অপ্রয়োজনীয় চাপ তৈরি হবে। তেলের সরবরাহে অনিয়ম বা অতিরিক্ত মূল্য আদায়ের অভিযোগ এড়াতে সরকার কঠোর অবস্থানে রয়েছে।
তিনি জানান, জনভোগান্তি কমাতে আগামীকাল থেকে ভ্রাম্যমাণ আদালত চালু হবে, যা বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান পরিচালনা করবে। মন্ত্রী বলেন, পরিস্থিতি সার্বক্ষণিক পর্যবেক্ষণে রাখা হচ্ছে এবং জনগণের স্বার্থ রক্ষায় সরকার সব প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।