• আন্তর্জাতিক
  • শত্রুর ‘পরিপূর্ণ পরাজয়’ চায় ইরান, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

শত্রুর ‘পরিপূর্ণ পরাজয়’ চায় ইরান, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

আন্তর্জাতিক ১ মিনিট পড়া
শত্রুর ‘পরিপূর্ণ পরাজয়’ চায় ইরান, লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) এক বিবৃতিতে বলেছে, তারা কেবল শত্রুর ‘পরিপূর্ণ পরাজয়ের’ কথা ভাবছে।

ইরানের ওপর থেকে যুদ্ধের ছায়া না সরা পর্যন্ত লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছে বাহিনীটি।

বুধবার (১১ মার্চ) এক বিবৃতিতে আইআরজিসি এ তথ্য জানায়।

ইরানের বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) তাদের বিবৃতিতে জানিয়েছে, তারা ইসরায়েলসহ মার্কিন আগ্রাসনবাদের বিরুদ্ধে হামলার ৩৮তম ধাপ শুরু করেছে।

বিবৃতিতে আরও জানানো হয়, কুয়েতের আদিরি হেলিকপ্টার ঘাঁটিতে দুটি শক্তিশালী ও যুগপৎ ক্ষেপণাস্ত্র হামলা করা হয়েছে। এতে আহত একশো জন ব্যক্তিকে দেশটির আল জাবের এবং আল মুবারাক হাসপাতালে চিকিৎসার জন্য পাঠানো হয়েছে।

বিউরিং ঘাঁটি আগে আদিরি নামে পরিচিত ছিল এবং এটি কুয়েতের উত্তরাঞ্চলে অবস্থিত।

এছাড়া কুয়েতের দুটি নৌঘাঁটি—‘মোহাম্মদ আল আহমদ’ ও ‘আলী আল সালেম’—এ অবস্থিত ক্যাম্প প্যাট্রিয়ট এবং মার্কিন সন্ত্রাসী সেনাদের আবাসন ও সরঞ্জাম রাখার গুদামগুলোতেও ভয়াবহভাবে হামলা করা হয়েছে।

আইআরজিসি আরও জানায়, তারা বাহরাইনের মিনা সালমান বন্দরে অবস্থিত আমেরিকান ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

‘আমরা কেবল শত্রুর সম্পূর্ণ পরাজয় শিকারের কথা ভাবছি। আমরা তখনই এই লড়াই শেষ করব, যখন দেশ থেকে যুদ্ধের ছায়া অপসারিত হবে’—এমন ঘোষণা দিয়ে বিবৃতিটি শেষ করে আইআরজিসি।

তথ্যসূত্র: বিবিসি

Tags: শত্রু পরিপূর্ণ