ইরানের ক্রীড়ামন্ত্রী আহমদ দুনিয়ামালি আজ বুধবার রাষ্ট্রায়ত্ত টেলিভিশনকে এ কথা বলেছেন।
ক্রীড়ামন্ত্রী বলেন, ‘যেহেতু এই দুর্নীতিগ্রস্ত শাসকগোষ্ঠী (যুক্তরাষ্ট্র) আমাদের নেতাকে হত্যা করেছে, তাই কোনো অবস্থাতেই আমরা বিশ্বকাপে অংশ নিতে পারি না।’
২০২৬ সালের ফুটবল বিশ্বকাপ যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকো যৌথভাবে আয়োজন করছে। আগামী ৮ জুন খেলা শুরুর কথা রয়েছে।