আনসার ও ভিডিপির মহাপরিচালকের পক্ষ থেকে ১২ মার্চ ২০২৬ বৃহস্পতিবার দিনাজপুর আনসার ও ভিডিপি কার্যালয়ে দিনাজপুর ১৩ উপজেলার ৫৫৭ জন ভাতা ভোগী আনসার ও ভিডিপি সদস্য সদস্যদের মাঝে ঈদ উপহার সামগ্রী বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠিত ঈদ উপহার সামগ্রী প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের জেলা কমান্ড্যান্ট মোঃ নুরুজ্জামান।
অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী জেলা কমান্ড্যান্ট মোঃ মনিরুল ইসলাম, সদর উপজেলা আনসার ভিডিপি কর্মকর্তা মোঃ আনোয়ার হোসেন, বিরল উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা আবদার মোল্লা, চিরিরবন্দর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা মোঃ বখতিয়ার, সদর উপজেলা প্রশিক্ষক হারুনঅর রশিদ প্রমূখ।