দিনাজপুর সদর উপজেলা প্রশাসনের আয়োজনে ১২ই মার্চ ২০২৬ বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ সভা কক্ষে King Salman Humanitarian Aid and Relif Center কর্তৃক উপহার হিসেবে প্রেরিত সৌদি খেজুর সদর উপজেলার আলামিয়া মাদরাসা ও এতিমখানা, গোলাপবাগ এতিমখানা ও মাদ্রাসাসহ মোট ৭২ টি এতিমখানা ও মাদ্রাসার কর্তৃপক্ষের মাঝে ১৯২ কেজি খেজুর বিতরণ করা হয়েছে ।
উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিভিন্ন মাদ্রাসা ও এতিমখানার কর্তৃপক্ষের হাতে খেজুরের প্যাকেট তুলে দেন দিনাজপুর সদর উপজেলা নির্বাহী অফিসার তমালিকা পাল।
এ সময় উপস্থিত ছিলেন সদর উপজেলা প্রকল্প ও বাস্তবায়ন কর্মকর্তা ফেরদৌস আহমেদ।