গাজীপুর মহানগরের বিভিন্ন এলাকায় রাতভর সাঁড়াশি অভিযান চালিয়ে দীর্ঘদিনের পলাতক সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ৩৩ জনকে আটক করেছে পুলিশ। বুধবার (১১ মার্চ) রাতে অভিযান পরিচালনায় সদর মেট্রো থানার তিন আভিযানিক টিমের সাঁড়াশি অভিযানে ওয়ারেন্টভুক্ত, মাদক ব্যবসায়ী ও মাদকসেবীসহ ৩৩ জনকে আটক করা হয়। পুলিশ জানায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশনায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশের (জিএমপি) সদর থানার তিনটি আভিযানিক টিম পৃথকভাবে মহানগরের বিভিন্ন এলাকায় অভিযান চালায়। অভিযানে দীর্ঘদিন ধরে পলাতক এক বছরের সাজাপ্রাপ্ত আসামীসহ মোট ২ জন ওয়ারেন্টভুক্ত আসামীকে গ্রেফতার করা হয়। এছাড়া ৩ জন মাদক ব্যবসায়ী ও ২৮ জন মাদকসেবীকে আটক করা হয়েছে। অভিযান চলাকালে বিভিন্ন সন্দেহভাজন স্থানে তল্লাশি চালিয়ে তাদের আটক করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ। পুলিশ কর্মকর্তারা জানান, মহানগর এলাকায় মাদক ও অপরাধ দমনে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
গাজীপুরে অভিযানে পলাতক আসামীসহ আটক ৩৩
দেশজুড়ে
১ মিনিট পড়া
গাজীপুর প্রতিনিধি: