• দেশজুড়ে
  • দিনাজপুর ৪২বিজিবির বিশেষ অভিযানে আসামী ও ভারতীয় ট্যাবলেট সহ মোটরসাইকেল আটক

দিনাজপুর ৪২বিজিবির বিশেষ অভিযানে আসামী ও ভারতীয় ট্যাবলেট সহ মোটরসাইকেল আটক

দেশজুড়ে ১ মিনিট পড়া
দিনাজপুর ৪২বিজিবির বিশেষ অভিযানে আসামী ও ভারতীয় ট্যাবলেট সহ মোটরসাইকেল  আটক

মোঃ ইউসুফ আলী দিনাজপুর প্রতিনিধি

মোঃ ইউসুফ আলী, বিশেষ প্রতিনিধি,দিনাজপুর।। দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর বিশেষ অভিযানে দিনাজপুর জেলার বোচাগঞ্জ সীমান্তে আসামীসহ ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোটরসাইকেল আটক করেছে।

বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) দেশের সীমান্ত সুরক্ষার পাশাপাশি সীমান্তবর্তী এলাকার মানুষের জানমাল ও নিরাপত্তা নিশ্চিত করতে সর্বদা সচেষ্ট। চোরাচালান, মাদক, মানব ও অস্ত্র পাচারসহ বিভিন্ন আন্তঃসীমান্ত অপরাধ দমনে বাহিনীটি বরাবরই প্রশংসনীয় সাফল্য প্রদর্শন করে আসছে।

এই ধারাবাহিক অভিযানের অংশ হিসেবে প্রাপ্ত সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গত ১১ মার্চ ২০২৬ রাত ২৩৪০ ঘটিকায় দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধীনস্থ পরমেশ্বরপুর বিওপি কর্তৃক দিনাজপুর জেলার বোচাগঞ্জ উপজেলাধীন সীমান্ত মেইন পিলার ৩৩২ হতে আনুমানিক ০৩ কিঃমিঃ বাংলাদেশের অভ্যন্তরে সোনারপাড়া নামক স্থান হতে ০২ জন আসামীসহ ০৮ পিস ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং ০২টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

আটক কৃতরা হলেন বোচাগঞ্জ উপজেলার মাহেরপুর ইউনিয়নের ছাত ইল গ্রামের দিলজান মিয়ার পুত্র মোঃ শাহজাহান শাহ (৩৭) এবং একই এলাকার মৃত আব্দুল মজিদের পুত্র মোঃ ইমরান হোসেন(৩৮)।

উল্লেখ্য, মোঃ মারুফ হাসান, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিষ্ট্রেট, বোচাগঞ্জ, দিনাজপুর কর্তৃক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে প্রত্যেক আসামীকে ১০ (দশ) দিনের বিনাশ্রম কারাদন্ড এবং ৫০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। পরবর্তীতে সাজাপ্রাপ্ত আসামীদেরকে ভারতীয় ট্যাপেন্টাডল ট্যাবলেট এবং মোটরসাইকেলসহ বোচাগঞ্জ থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়।

এই বিষয়ে দিনাজপুর ব্যাটালিয়ন (৪২ বিজিবি) এর অধিনায়ক লেঃ কর্নেল আব্দুল্লাহ আল মঈন হাসান জানান, দেশের সীমান্ত সুরক্ষা নিশ্চিতের পাশাপাশি মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি ভবিষ্যতেও কঠোর ও নিয়মিত অভিযান অব্যাহত রাখবে।