• দেশজুড়ে
  • রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে যাত্রীবাহি বাস উল্টে আহত ২০

রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে যাত্রীবাহি বাস উল্টে আহত ২০

দেশজুড়ে ১ মিনিট পড়া
রাঙ্গামাটি চট্টগ্রাম সড়কে যাত্রীবাহি বাস উল্টে আহত ২০

দেবদত্ত মুৎসুদ্দী,রাঙ্গামাটি

রাঙ্গামাটি /রাঙামাটি-চট্টগ্রাম সড়কের সাপছড়ি এলাকায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে গেলে ২০ জন আহত হয়েছে। আহতদের রাঙামাটি জেনারেল হাসপাতালে নেয়া হয়েছে। এদের মধ্যে দশজনকে ভর্তি ও গুরুতর আহত একজনকে চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। (বৃহস্পতিবার, ২৬ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। যাত্রীবাহী বাসটি রাঙামাটির নানিয়ারচর উপজেলা থেকে চট্টগ্রাম যাচ্ছিলো। রাঙামাটি- চট্টগ্রাম সড়কে সাপছড়ি এলাকায় পৌঁছালে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়।

পরে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে রাঙামাটি জেনারেল হাসপাতালে পাঠানো হয়। পরে সেখানে আহতদের চিকিৎসা দেয়া হয়।আহত যাত্রীরা জানান, তারা সকলে চট্টগ্রামে বিভিন্ন স্থানে চাকুরিরত, ঈদের ছুটি শেষে সকালে নানিয়ারচর উপজেলা থেকে একটি রিজার্ভ বাস যোগে চট্টগ্রাম যাচ্ছিলাম। বাসটি রাঙ্গামাটির সাপছড়ি এলাকায় পৌঁছালে ড্রাইভার গাড়ির নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে। পরে ড্রাইভার গাড়িটিকে পাহাড়ের সঙ্গে ধাক্কা দিলে বাসটি উল্টে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে রাঙ্গামাটি সদর হাসপাতালে প্রেরণ করে।এ বিযয়ে রাঙামাটি জেনারেল হাসপাতালের আবাসিক চিকিৎসা কর্মকর্তা ডা. শওকত আকবর খান বলেন, ‘দুর্ঘটনায় ১৯ জনকে জন রোগী হাসপাতালে আনা হয়েছে। এদের মধ্যে ১০ জনকে ভর্তি, ৮ জনকে প্রাথমিক চিকিৎসা ও গুরুতর একজনকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।