• দেশজুড়ে
  • জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

দেশজুড়ে ১ মিনিট পড়া
জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায়  মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত

মতলুব হোসেন, জয়পুরহাট

জয়পুরহাটে যথাযোগ্য মর্যাদায় ও নানা আয়োজনের মধ্য দিয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালিত হয়েছে। ২৬ মার্চ সূর্যোদয়ের সাথে সাথে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে শুরু হয় মহান স্বাধীনতা ও জাতীয় দিবসের বিভিন্ন আনুষ্ঠানিকতা। এ উপলক্ষে জয়পুরহাট শহীদ ডা. আবুল কাশেম ময়দানে কেন্দ্রীয় স্মৃতিসৌধে প্রথম প্রহরে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন জয়পুরহাট-১ আসনের সংসদ সদস্য ফজলুর রহমান সাঈদ, জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান, জেলা প্রশাসক আল মামুন মিয়া, পুলিশ সুপার মিনা মাহমুদা, অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) নুরুল ইসলাম, অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব ) বিপুল কুমার, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আশিক-উর-রহমান, জেলা মুক্তিযোদ্ধা সংসদ, জয়পুরহাট প্রেসক্লাব সহ বিভিন্ন সরকারি - বেসরকারি প্রতিষ্ঠান ও রাজনৈতিক দল ও সামাজিক - সাংস্কৃতিক সংগঠন ।