• দেশজুড়ে
  • গাজীপুরে অভিমান করে ৭২ বছরের বয়সী বৃদ্ধের আত্মহত্যা

গাজীপুরে অভিমান করে ৭২ বছরের বয়সী বৃদ্ধের আত্মহত্যা

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাজীপুরে অভিমান করে ৭২ বছরের বয়সী বৃদ্ধের আত্মহত্যা

মোঃ ইব্রাহীম খলিল, গাজীপুর প্রতিনিধিঃ

গাজীপুরের কালীগঞ্জে পরিবারের সাথে অভিমান করে হানিফা দর্জি ওরুফে) (হানিফ দর্জি) ৭২ বছর বয়সী এক বাবসায়ীর আত্মহত্যা করার সংবাদ পাওয়া গেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার সকাল ৬টার দিকে উপজেলার জাঙ্গালীয়া উত্তর পাড়া দর্জি বাড়িতে। নিহত হানিফা দর্জি ওরুফে (হানিফ দর্জি) একজন গরু ব্যবসায়ী জাঙ্গালীয়া গ্রামের মৃত ছোয়াদ আলী দর্জির ছেলে।তিনি ৭ সন্তানের জনক। নিহতে পরিবার সূত্রে জানাযায়, হানিফা দর্জি স্টোক করার পর থেকে তিনি দীর্ঘদিন যাবত মানষিক সমস্যায় ভোগ ছিলেন। ইতিপূর্বে তিনি আরো কয়েকবার আত্মহত্যার চেষ্টাও করেছিলেন। এ বিষয়ে কালীগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ জাকির হোসন ঘটনা সততা স্বীকার করে বলেন - সংবাদ পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। নিহতের প্রাথমিক সুরতহাল রিপোর্ট তৈরীর করা হয়েছে। পরে নিহতের পরিবারের লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নিহতের লাশের বিনা ময়না তদন্তে লাশ তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়। বৃহস্পতিবার ২টার দিকে জাঙ্গালিয়া মদিনা মসজিদে মাঠে নিহতের নামাজের জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তার লাশ দাফন করা হয়েছে।