• দেশজুড়ে
  • মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব - উখিয়া উপজেলা শাখা'র শ্রদ্ধা নিবেদন

মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব - উখিয়া উপজেলা শাখা'র শ্রদ্ধা নিবেদন

দেশজুড়ে ১ মিনিট পড়া
মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব - উখিয়া উপজেলা শাখা'র শ্রদ্ধা নিবেদন

যায়েদুর রহমান ; উখিয়া (কক্সবাজার)

মহান স্বাধীনতা দিবস উপলক্ষে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বীর মুক্তিযোদ্ধাদের প্রতি গভীর শ্রদ্ধা ও ভালোবাসা জানিয়েছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, উখিয়া শাখা।

বুধবার (২৬ মার্চ) সকালে উখিয়ার শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে সংগঠনটির নেতৃবৃন্দ ও সদস্যরা শহীদদের স্মরণ করেন। এ সময় উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক মোসলেহ উদ্দিন, সাধারণ সম্পাদক এন আলম সিকদার, কফিল উদ্দিন সহ সদস্যরা - আবদুর রহিম, জাফর আলম, মোশাররফ করিম রুমি, যায়েদুর রহমান, রিমন মেহবুব রোহিত।

শ্রদ্ধা নিবেদন শেষে নেতৃবৃন্দ বলেন, শহীদদের আত্মত্যাগের বিনিময়েই অর্জিত হয়েছে আমাদের কাঙ্ক্ষিত স্বাধীনতা। তাঁদের এই ত্যাগ চিরকাল জাতির জন্য প্রেরণার উৎস হয়ে থাকবে।

তারা আরও বলেন, স্বাধীনতার চেতনায় উদ্বুদ্ধ হয়ে সত্য, ন্যায় ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে দেশের উন্নয়ন ও গণমানুষের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করছে বাংলাদেশ সেন্ট্রাল প্রেসক্লাব, উখিয়া শাখা।

এসময় নেতৃবৃন্দ মহান মুক্তিযুদ্ধের আদর্শ ধারণ করে একটি সমৃদ্ধ, বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গড়তে সকলকে একযোগে কাজ করার আহ্বান জানান এবং দেশবাসীকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা জানান।