• দেশজুড়ে
  • ডোমারে অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় বিএনপি জামায়াত উত্তেজনা

ডোমারে অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় বিএনপি জামায়াত উত্তেজনা

দেশজুড়ে ১ মিনিট পড়া
ডোমারে অনুষ্ঠানে এমপির নাম ঘোষণা না করায় বিএনপি জামায়াত উত্তেজনা

তৈয়ব আলী সরকার নীলফামারী।

স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে নীলফামারী-১ আসনের সংসদ সদস্য অধ্যক্ষ মাওলানা আব্দুস সাত্তার নাম প্রধান অতিথি হিসেবে ঘোষণা না করাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াত এর মধ্যে উত্তেজনার সৃষ্টি হয়েছে। এ সময় অনুষ্ঠান ত্যাগ করেন সংসদ সদস্য মাওলানা আব্দুস সাত্তার। আজ বৃহম্পতিবার (২৬ মার্চ) সকালে জেলার ডোমার হাইস্কুল মাঠে এই বিশৃঙ্খলা সৃষ্টি হয়েছে। জামায়াতের পক্ষ থেকে অভিযোগ করা হয়, অনুষ্ঠানের সঞ্চালনার দায়িত্ব পালন করেন উপজেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক মাসুদ বিন আমিন সুমন। তিনি সংসদ সদস্যের নাম ঘোষণা করেননি। এক পর্যায়ে তিনি অনুষ্ঠান ছেড়ে বের হওয়ার সময় বিএনপির কিছু নেতাকর্মী সংসদ সদস্যকে উদ্দেশ করে ‘রাজাকার’ ও ‘স্বাধীনতাবিরোধী’ বলে শ্লোগান দেন। এদিকে, অভিযোগ অস্বীকার করে অনুষ্ঠানের সঞ্চালক সুমন জানান,"উপজেলা প্রশাসনের পক্ষ থেকে দেয়া স্ক্রিপ্টে প্রধান অতিথির নাম উল্লেখ ছিলো না। এরপরেও এমপি মহোদয়কে যথাযথ সম্মান দিয়ে আসন গ্রহণের অনুরোধ করা হয়েছিল এবং তিনি আসনও গ্রহণ করেন। কিছু দুষ্কৃতিকারী অনুষ্ঠানটি বিশৃঙ্খল করতে উত্তেজিত হয়ে আজে বাজে ভাষায় গালাগালি করে।” সংসদ সদস্য অধ্যক্ষ আব্দুস সাত্তার জানান, ‘সুন্দরভাবে অনুষ্ঠান চলছিলো তবে এ ধরনের অনুষ্ঠানে দলীয় কাউকে না দিয়ে সরকারি কর্মকর্তাদের মাধ্যমে সঞ্চালনা করা উচিত ছিল। পরবর্তীতে এ ব্যাপারে উপজেলা প্রশাসনকে খেয়াল রেখে ভবিষ্যতে আরও সুন্দরভাবে জাতীয় অনুষ্ঠান গুলি করার আহ্বান জানান তিনি।’ ডোমার সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, ‘স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে কিছুটা বিশৃঙ্খলা হয়েছিল, তবে পুলিশ তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ বিষয়টি নিয়ে আর বাড়াবাড়ি না করার আহব্বান জানান তিনি।’