• দেশজুড়ে
  • নেত্রকোণায় মহান স্বাধীনতা দিবস: শ্রদ্ধা, শপথ আর প্রজন্মের গর্বে উজ্জ্বল আয়োজন।

নেত্রকোণায় মহান স্বাধীনতা দিবস: শ্রদ্ধা, শপথ আর প্রজন্মের গর্বে উজ্জ্বল আয়োজন।

দেশজুড়ে ১ মিনিট পড়া
নেত্রকোণায় মহান স্বাধীনতা দিবস: শ্রদ্ধা, শপথ আর প্রজন্মের গর্বে উজ্জ্বল আয়োজন।

নেত্রকোণা প্রতিনিধি:-

যথাযোগ্য মর্যাদা, আবেগঘন শ্রদ্ধা আর প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে নেত্রকোণায় পালিত হয়েছে মহান স্বাধীনতা দিবস।

সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে ৩১ বার তোপধ্বনির মধ্য দিয়ে দিনের সূচনা—আর সেই ধ্বনিতেই যেন জেগে ওঠে স্বাধীনতার ইতিহাস, ত্যাগ আর গৌরবের স্মৃতি।

জেলা প্রশাসকের কার্যালয় প্রাঙ্গণে শহীদ মুক্তিযোদ্ধাদের স্মৃতিফলকে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে শুরু হয় শ্রদ্ধা নিবেদন। এ সময় স্থানীয় সংসদ সদস্য অধ্যাপক ডা. আনোয়ারুল হক, জেলা পরিষদ প্রশাসক অ্যাডভোকেট নূরুজ্জামান নুরু, জেলা প্রশাসক খন্দকার মশফিকুর রহমান এবং পুলিশ সুপার তরিকুল ইসলাম শ্রদ্ধা জানান শহীদদের প্রতি।

পরে জেলা মুক্তিযোদ্ধা সংসদ জেলা কমান্ডের সভাপতি বীর মুক্তিযোদ্ধা আশরাফ উদ্দিন খান ও সম্পাদক বীর মুক্তিযোদ্ধা আব্দুল মান্নান তালুকদারের নেতৃত্বে মুক্তিযোদ্ধারা, পাশাপাশি বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিনিধিরাও পুষ্পস্তবক অর্পণ করে গভীর শ্রদ্ধা নিবেদন করেন।

দিনের সবচেয়ে আকর্ষণীয় আয়োজন ছিল নেত্রকোণা স্টেডিয়াম মাঠে কুচকাওয়াজ ও ডিসপ্লে।

জেলা প্রশাসনের আয়োজনে পুলিশ, আনসার ভিডিপি, বিএনসিসি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, কারারক্ষীসহ বিভিন্ন বাহিনীর পাশাপাশি স্কুল-কলেজ-মাদ্রাসার শিক্ষার্থী, শিশু-কিশোর সংগঠন এবং সাংস্কৃতিক প্রতিষ্ঠানের অংশগ্রহণে স্টেডিয়াম প্রাঙ্গণ হয়ে ওঠে এক গর্বিত মিলনমেলা।

শৃঙ্খলাবদ্ধ মার্চপাস্ট, দৃষ্টিনন্দন শরীরচর্চা ও ডিসপ্লে আর দেশাত্মবোধক আবহ—সব মিলিয়ে পুরো আয়োজন যেন নতুন প্রজন্মকে স্বাধীনতার চেতনায় উজ্জীবিত করার এক অনন্য দৃশ্যপট তৈরি করে।

স্বাধীনতার এই দিনে নেত্রকোনা শুধু স্মরণই করেনি, বরং নতুন করে শপথ নিয়েছে—দেশপ্রেম, ঐক্য আর অগ্রগতির পথে এগিয়ে যাওয়ার।