• দেশজুড়ে
  • মুহা.রাশেদুল হক প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ :

মুহা.রাশেদুল হক প্রধান লালমনিরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ :

দেশজুড়ে ১ মিনিট পড়া
মুহা.রাশেদুল হক প্রধান  লালমনিরহাট জেলা প্রশাসক হিসেবে নিয়োগ :

মো: তোছাদ্দেকুর রহমান, লালমনিরহাট জেলা প্রতিনিধি।

কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির আজীবন সদস্য মুহা. রাশেদুল হক প্রধান প্রশাসন ক্যাডার , বিসিএস ২৮ ব্যাচের সাবেক বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সচিব, লালমনিরহাট জেলার নতুন জেলা প্রশাসক হিসেবে নিয়োগ পেয়েছেন। কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতি তার নতুন দায়িত্বে সাফল্য ও উন্নয়নের জন্য শুভকামনা জানিয়েছে। সমিতির সভাপতি প্রফেসর ড. মো. নজরুল ইসলাম এবং সাধারণ সম্পাদক মো. রকিবুস সুলতান মানিক িশেষভাবে তার উজ্জ্বল ভবিষ্যতের জন্য অভিনন্দন জানিয়েছেন। সমিতির পক্ষ থেকে জানানো হয়েছে, তার দীর্ঘ অভিজ্ঞতা ও প্রশাসনিক দক্ষতা লালমনিরহাট জেলার উন্নয়ন ও জনগণের সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির সদস্য মো: তোছাদ্দেকুর রহমান বলেন, তিনি অত্যন্ত ভালো মানুষ এবং অভিজ্ঞ আমলা। কারমাইকেল কলেজ প্রাক্তন ছাত্র সমিতির কয়েক জন মন্তব্য করে বলেন,আশা করি লালমনিরহাট জেলাবাসী এখন প্রশাসনের মাধ্যমে সুশাসন পাবে।