• দেশজুড়ে
  • রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারী আটক ৪

রাঙ্গামাটিতে পুলিশের অভিযানে মাদক ব্যবসায়ী ও সেবনকারী আটক ৪

দেশজুড়ে ১ মিনিট পড়া

নিজস্ব প্রতিবেদক

রাঙামাটিতে পুলিশের বিশেষ অভিযানে চার মাদক ব্যবসায়ী ও মাদকসেবীন কারিকে আটক করা হয়েছে । রবিবার সকালে শহরের রিজার্ভ বাজার ও আসামবস্তিসহ আরো কয়েকটি আড্ডায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়।

আটককৃতরা হলেন- আপার রাঙাামাটির আবু বক্কর সিদ্দিকের পুত্র মো. দেলোয়ার, রূপনগর এলাকার মৃত মোহাম্মদ আলীর পুত্র মো. নূর ইসলাম, রিজার্ভ বাজারের মো. নাছিরের পুত্র মো. সাজিদ ও একই এলাকার মো. আবুলের পুত্র মো. শাহীন।

পুলিশ জানায়, শহরের মাদক কারবার এবং মাদকসেবীদের উৎপাত বেড়ে যাওয়ায় গত কয়েকদিন ধরে তাদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে। গত এক সপ্তাহের অভিযানে প্রায় অর্ধ শতাধিক মাদক কারবারি ও মাদকসেবীকে আটক করে পুলিশ। অভিযানের ফলে জনজীবনে স্বস্তি ফিরেছে বলে মত পুলিশের।

কোতয়ালী থানার ইনচার্জ জসীম উদ্দিন চারজন আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন, তাদের বিরুদ্ধে আইনী প্রক্রিয়া চলমান রয়েছে। পুলিশ মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি অনুসরণ করে এই ধরনের অভিযান অব্যাহত রাখবে।