• দেশজুড়ে
  • কুশিয়ারা নদীর ভাংগনে মসজিদ মাদ্রাসা শতবর্ষী মাজার বিলীনের পথে।

কুশিয়ারা নদীর ভাংগনে মসজিদ মাদ্রাসা শতবর্ষী মাজার বিলীনের পথে।

দেশজুড়ে ১ মিনিট পড়া

সিলেট,প্রতিনিধি

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার শরীফগন্জ ইউনিয়নের পনাইরচক নামক স্হানে কুশিয়ারা নদীর তীব্র ভাংগনে হুমকির মুখে শতবর্ষী মাজার হযরত শাহজালাল রঃ সফর সংগী হযরত সদাই শাহ রঃ এর মাজার, ইতোমধ্যে মাজার সংলগ্ন বিস্তীর্ন এলাকা নদীগর্ভে বিলীন হয়ে গেছে, এবং দিনদিন ভাংগনের তীব্রতা ভয়ংকর আকার ধারণ করেছে।

এলাবাসীর মুখ থেকে জানা যায়, কয়েকদিন ধরে উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢল ও নদীর পানির তীব্রতা ভয়ংকর আকার ধারণ করায় জনমনে শংকা তৈরি হয়েছে, কখন যানি মাজার এর মুল স্হাপনায় ভাংগনে নদীতে তলিয়ে যায়।

এই মাজারটি শুধুমাত্র একটি মাজার নয়, হযরত শাহজালাল রঃ সফর সংগীর আখড়াটি আধ্যাত্নিক স্হাপনা হিসাবে বিবেচিত হয়ে আসছে। প্রতিদিন দুরদুরান্ত থেকে দলে দলে মানুষ জিয়ারত করে মনোবাঞ্ছা পুরনের জন্য আল্লাহর দরবারে প্রার্থনা করেন।

এ বিষয়টি নিয়ে এলাকার গন্যমান্য ব্যক্তিবর্গ সিলেট ৬ আসনের সংসদ সদস্য এমরান চৌধুরীর সাথে যোগাযোগ করলে, তিনি তাৎক্ষণিক ঘটনাস্হল পরিদর্শন করে সংশ্লিষ্ট কতৃপক্ষ কে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশ দিলে,পানি উন্নয়ন বোর্ডের উর্ধতন কর্মকর্তারা অতিদ্রুত এই ভাংগনের করাল গ্রাস থেকে এলাকা ও মাজার বিলীন হওয়ার জন্য জরুরি ভিত্তিতে উদ্যোগ করা হবে বলে আশ্বাস প্রদান করেন।