• দেশজুড়ে
  • মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছেন: আন্দালিব রহমান পার্থ

মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছেন: আন্দালিব রহমান পার্থ

বরিশালে বিএনপির বিভাগীয় নির্বাচনী জনসভায় বিজেপি চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থের বক্তব্য।

দেশজুড়ে ১ মিনিট পড়া
মানুষের হৃদয়ে তারেক রহমান প্রধানমন্ত্রী হয়ে গেছেন: আন্দালিব রহমান পার্থ

বাংলাদেশ জাতীয় পার্টির (বিজেপি) চেয়ারম্যান ও ভোলা-১ আসনের প্রার্থী আন্দালিব রহমান পার্থ বলেছেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ইতিমধ্যেই বাংলাদেশের মানুষের হৃদয়ে প্রধানমন্ত্রী হয়ে গেছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) বরিশাল নগরীর বেলস পার্ক মাঠে বিএনপির বিভাগীয় নির্বাচনী জনসভায় বক্তব্য দেওয়ার সময় তিনি এ মন্তব্য করেন।

আন্দালিব রহমান পার্থ তার বক্তৃতায় বলেন, আজ থেকে ১৪ বছর আগে সংসদে দাঁড়িয়ে তৎকালীন প্রধানমন্ত্রীর চোখে চোখ রেখে বলেছিলাম, তারেক রহমান বাংলাদেশে ফিরবেন। আলহামদুলিল্লাহ, সেই কথা সত্য হয়েছে। তারেক রহমান আজ বাংলাদেশে।

ভোলা-বরিশাল সেতু ও মেডিকেল কলেজ প্রতিষ্ঠার দাবি

জনসভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এতে বরিশাল বিভাগের ২১টি সংসদীয় আসনে ধানের শীষ ও জোটের প্রার্থীরা উপস্থিত ছিলেন। সংক্ষিপ্ত বক্তব্যে পার্থ বিজয়ের প্রধানমন্ত্রী হিসেবে তারেক রহমানের কাছে ভোলাবাসীর পক্ষ থেকে দুটি প্রধান দাবি তুলে ধরেন। তাঁর প্রথম দাবিটি ছিল ভোলা-বরিশাল সেতু নির্মাণ।

তিনি বলেন, 'আমাদের বিজয়ের প্রধানমন্ত্রী, আমাদের বাংলাদেশের প্রধানমন্ত্রী আপনি আমাদের ভোলা-বরিশাল সেতু করে দিবেন ইনশাআল্লাহ।'

ভোলার দীর্ঘদিনের অবহেলার কথা তুলে ধরে তিনি আরও বলেন, ভোলার গ্যাস কীভাবে আনা হবে বা ভোলার উন্নয়নে কী করা হবে এ নিয়ে কেউ স্পষ্ট করে কথা বলে না। তারেক রহমানের কাছে তাঁর আরেকটি দাবি হলো, ভোলায় একটি মেডিকেল কলেজ প্রতিষ্ঠা।

গণতন্ত্র ও জাতীয়তাবাদের পক্ষে থাকার অঙ্গীকার

আন্দালিব রহমান পার্থ তাঁর সংক্ষিপ্ত বক্তব্য শেষে বলেন, 'যেভাবে আমরা গণতন্ত্রের পক্ষে ছিলাম, জাতীয়তাবাদের পক্ষে ছিলাম, সেভাবেই আজীবন থাকব। ভোলায় মেডিকেল কলেজ ও ভোলা-বরিশাল সেতু হলে আমরা এই গণতন্ত্রের পতাকা উঁচিয়ে ধরে রাখবো, ইনশাআল্লাহ।'

Tags: tarique rahman bnp election news bjp andalib rahman partho barisal rally vola barisal bridge