• খেলা
  • সোহানের ক্যামিও ইনিংসে দুর্বারের দারুন জয়

সোহানের ক্যামিও ইনিংসে দুর্বারের দারুন জয়

খেলা ১ মিনিট পড়া
সোহানের ক্যামিও ইনিংসে দুর্বারের দারুন জয়

বিএফ শাহীন স্কুল অ্যান্ড কলেজের চতুর্থ শ্রেণির ছাত্র জারিফ। শুক্রবার বাবা–মায়ের হাত ধরে জীবনে প্রথমবার মাঠে বসে খেলা দেখার সুযোগ হয় তার।

এতদিন টেলিভিশনের পর্দায় দেখা প্রিয় ক্রিকেটার লিটন দাসকে সামনে থেকে ব্যাট করতে দেখে রোমাঞ্চে ভেসে যায় জারিফ। তবে মাঠের সেই প্রথম অভিজ্ঞতা শেষ পর্যন্ত আনন্দময় হয়নি তার জন্য।

প্রিয় ক্রিকেটার লিটন দাসের নেতৃত্বাধীন ধুমকেতু দল ম্যাচ হেরে যায় নুরুল হাসান সোহানের দুর্বার একাদশের বিপক্ষে। নুরুল হাসান সোহানের ঝড়ো ব্যাটিংয়ে শেষ দুই ওভারে ৩৬ রানের কঠিন সমীকরণ মিলিয়ে নেয় দুর্বার একাদশ। নাজমুল হোসেন শান্তর নেতৃত্বাধীন দলটি ৩ বল হাতে রেখে ২ উইকেটে জয় নিশ্চিত করে।

এই জয়ে ফাইনাল কারা খেলবে, সেই সমীকরণের নিষ্পত্তির জন্য শনিবার দুর্বার ও দুরন্ত একাদশের ম্যাচের দিকে তাকিয়ে থাকতে হবে।

মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আগে ব্যাট করে ধুমকেতু ৮ উইকেটে ১৫৬ রান তোলে। মাঝারি মানের এই লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় দুর্বার। একপর্যায়ে ৮১ রানে ৬ উইকেট হারিয়ে নিশ্চিত হারের দিকেই এগোচ্ছিল তারা। তবে সাইফউদ্দিন ও নুরুল হাসান সোহানের জুটিতে ম্যাচে ফেরে দুর্বার।

সাইফউদ্দিন আউট হওয়ার পর আবার চাপ বাড়ে, শেষ দুই ওভারে প্রয়োজন দাঁড়ায় ৩৬ রান। কঠিন সেই সমীকরণ একাই সহজ করে ফেলেন সোহান। শরিফুল ইসলামের করা ১৯তম ওভারে চারটি ছক্কা হাঁকিয়ে কার্যত ম্যাচ নিজেদের করে নেন তিনি। সব মিলিয়ে ৪৪ বলে ৭৬ রানের বিধ্বংসী ইনিংস খেলেন সোহান, যেখানে ছিল ৬টি ছক্কা ও ৪টি চার। তাঁর এই দুর্দান্ত ইনিংসেই ম্যাচসেরার পুরস্কার ওঠে সোহানের হাতে।

ধুমকেতুর বোলারদের মধ্যে সবচেয়ে উজ্জ্বল ছিলেন শেখ মেহেদী হাসান। মাত্র ১১ রান খরচায় ৪ উইকেট নিয়ে দুর্বারের ব্যাটিংয়ের মেরুদণ্ড ভেঙে দেন তিনি। এর আগে টস হেরে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু পায়নি ধুমকেতু। ইনিংসের প্রথম ওভারেই গোল্ডেন ডাকে ফেরেন তানজিদ হাসান তামিম। দলকে বিপর্যয় থেকে টেনে তুলতে দায়িত্ব নেন অধিনায়ক লিটন দাস।

আগের ম্যাচে ৬৫ রান করা এই ব্যাটার এদিন খেলেন নিয়ন্ত্রিত ও কার্যকর ৪৩ রানের ইনিংস। লিটন ক্রিজে থাকতেই ইমপ্যাক্ট খেলোয়াড় হিসেবে নামেন পারভেজ হোসেন ইমন, তবে ১৫ বলে ১৩ রানের বেশি করতে পারেননি তিনি।

শেষ দিকে শেখ মেহেদী হাসানের ২৭ বলে ৩১ এবং শামীম হোসেনের ৮ বলে ১৭ রানের ক্যামিওতে লড়াইয়ের পুঁজি পায় ধুমকেতু। দুর্বার একাদশের বোলিং ছিল তুলনামূলকভাবে আঁটসাঁট। তানভীর ইসলাম ও হাসান মাহমুদ দুটি করে উইকেট নেন। আলিস আল ইসলাম ও সাইফউদ্দিন নেন একটি করে উইকেট।

Tags: সোহানের ক্যামিও ইনিংসে দুর্বারের দারুন জয়