• জাতীয়
  • আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে নির্বাচন প্রশংসিত হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে নির্বাচন প্রশংসিত হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ১ মিনিট পড়া
আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকার কারণে নির্বাচন প্রশংসিত হয়েছে : স্বরাষ্ট্র উপদেষ্টা

সেনাবাহিনী, পুলিশ, র‌্যাব, আনসার, বিজিবি, কোস্ট গার্ডসহ বিভিন্ন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ,

দায়িত্বশীল ও অনন্য ভূমিকার কারণে জাতীয় নির্বাচন প্রশংসিত হয়েছে বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী (অব.)।

সোমবার পুলিশ সদর দপ্তরে ‘হল অভ ইন্টেগ্রিটি’তে পুলিশ অধিদপ্তর আয়োজিত বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

সভায় স্বাগত বক্তব্য রাখেন আইজিপি বাহারুল আলম। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার শেখ মো. সাজ্জাত আলী, র‌্যাবের (এসআইএফ) মহাপরিচালক একেএম শহিদুর রহমান প্রমুখ।

Tags: স্বরাষ্ট্র উপদেষ্টা নির্বাচন আইনশৃঙ্খলা বাহিনীর নিরপেক্ষ ভূমিকা প্রশংসিত হয়েছে