গতকাল সোমবার সন্ধ্যার পরে কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপি'র সভাপতি মো: আনিচুজ্জামান চপলকে ঝালকাঠী সদর থানা পুলিশ আটক করেন। এখন পর্যন্ত আটকের প্রকৃত কারন জানা না গেলেও সাধারন জনগনের মতামত ও বিভিন্ন সূত্রে থেকে জানা গেছে ৫ই আগষ্টের পর থেকে কীর্ত্তিপাশা সহ ঝালকাঠীর বিভিন্ন স্থানে চপল ব্যাপক চাঁদাবাজির সাথে জরিত, সরকারী গাছ কেটে নেয়া, এনজিও থেকে চাঁদা আদায় করা, হিন্দুদের পুলিশ দিয়ে গ্রেফতারের ভয় দেখিয়ে অর্থ আদায় করা সহ তার বিরুদ্ধে বিভিন্ন সুনির্দিষ্ট অভিযোগ রয়েছে।
এর আগে চপল ঢাকায় কর্নফুলি গার্ডেন সিটিতে স্বর্নের দোকানে ডাকাতি মামলায় ২০০৪ সালে ২০৫ ভরি স্বর্নসহ বাগেরহাট থেকে গ্রেফতার হয়ে দীর্ঘদিন জেল খেটে বেরিয়ে আসেন। সাধারন জনগনের মাঝে প্রচলিত আছে চপল সিন্ডিকেটের মাধ্যমে কীর্ত্তিপাশায় মাদক নিয়ন্ত্রনের প্রধান হোতা। বিভিন্ন সময়ে সংবাদ মাধ্যমে প্রকাশিত হলেও এক অদৃশ্য শক্তিবলে চপল বার বার ধরা ছোয়ার বাইরে চলে যান। চপলের আটকের খবরে সাধারন জনগন ও হিন্দু সম্প্রদায়ের মাঝে স্বস্তি লক্ষ্য করা গেছে। তাদের ভাষ্যমতে এমন দুর্ধর্ষ্য অপরাধির উপযুক্ত বিচার হওয়া জরুরী। সর্বশেষ তথ্য অনুযায়ী মঙ্গলবার (১৭ ফেব্রুয়ারি ) দুপুরে ঝালকাঠী সদর থানা পুলিশ ৫৪ ধারায় চপলকে আদালতে হস্তান্তর করেন।