তবে বাজারের তৈরি শরবত না খেয়ে ঘরে বানানো শরবত খাওয়াই বেশি নিরাপদ। কারণ বাজারের অনেক শরবতে অতিরিক্ত চিনি ও রাসায়নিক উপাদান থাকে, যা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। তাই সহজ কিছু উপকরণে ঘরেই তৈরি করা যায় স্বাস্থ্যকর ও সুস্বাদু শরবত।
চলুন জেনে নেওয়া যাক ইফতারের কোন কোন শরবত রাখতে পারেন তেঁতুলের শরবত
তেঁতুল গুলে তাতে ঠান্ডা পানি, চিনি, ভাজা শুকনা মরিচের গুঁড়া, কাঁচামরিচ কুচি, ধনেপাতা ও বিট লবণ মিশিয়ে ছেঁকে নিলেই তৈরি টক-ঝাল তেঁতুলের শরবত। বরফকুচি দিয়ে পরিবেশন করলে স্বাদ বাড়ে।
দুধের শরবত
জ্বাল দিয়ে ঠান্ডা করা দুধের সঙ্গে চিনি, কাজু, পেস্তা ও কাঠবাদাম বাটা এবং জাফরান মিশিয়ে ব্লেন্ড করুন। উপর থেকে পেস্তা কুচি ছড়িয়ে পরিবেশন করুন পুষ্টিকর দুধের শরবত।
লেবু-পুদিনা শরবত
লেবু, পুদিনাপাতা, চিনি ও পানি ব্লেন্ড করে ছেঁকে নিন। বরফকুচি দিয়ে পরিবেশন করুন সতেজ লেবু-পুদিনা শরবত।
শসা শরবত
শসা, লেবু, আদা ও সামান্য চিনি ব্লেন্ড করে ছেঁকে ফ্রিজে ঠান্ডা করুন। বরফ দিয়ে পরিবেশন করলে এটি হবে একদম হালকা ও সতেজ পানীয়। আদা-লেবুর শরবত
লেবুর রস, আদার রস, পানি ও চিনি একসঙ্গে মিশিয়ে সহজেই তৈরি করা যায় এ শরবত। এটি হজমেও সহায়ক।
বেলের শরবত
বেলের শরবত শরীরের জন্য অত্যন্ত উপকারী। বিশেষ করে কোষ্ঠ্যকাঠিন্য দূর করতে এটি কার্যকর।
কলা-চিড়ার লাচ্ছি
চিড়া, দুধ, টকদই, পাকা কলা, চিনি, মধু ও সামান্য লবণ ব্লেন্ড করে বরফসহ পরিবেশন করুন পুষ্টিকর লাচ্ছি।
রোজায় সুস্থ থাকতে তাই কৃত্রিম পানীয় এড়িয়ে ঘরেই তৈরি করুন প্রাকৃতিক উপাদানের শরবত। এতে যেমন থাকবে পুষ্টি, তেমনি মিলবে প্রশান্তি ও সতেজতা।