সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) সামাজিক উন্নয়ন ও সচেতনতামূলক সংগঠন ‘সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্ক’ সাস্ট চ্যাপ্টারের নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নতুন এই কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের ২০-২১ সেশনের শিক্ষার্থী জসিম উদ্দীন এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন অর্থনীতি বিভাগের ২১-২২ সেশনের শিক্ষার্থী জোবায়ের আলম।
কমিটি ঘোষণা ও অতিথি উপস্থিতি বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান ভবনে আয়োজিত এক ইফতার মাহফিল ও আলোচনা সভা শেষে এই কমিটি ঘোষণা করা হয়। অনুষ্ঠানে সোচ্চার সাস্ট চ্যাপ্টারের উপদেষ্টা এবং পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মুহাম্মদ মাসুদ সরকার ও কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষক মো. শাদমিন হাসান সিফাত উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলিটিক্যাল স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মো. নজরুল ইসলাম।
কমিটির গুরুত্বপূর্ণ পদাধিকারীরা ঘোষিত কমিটিতে সিনিয়র সহসভাপতি হিসেবে আবেদা খাতুন চৌধুরী এবং সহসভাপতি হিসেবে মো. হোসাইন আহমেদ ও মো. মহিম উদ্দিন মুবাশ্বির দায়িত্ব পেয়েছেন। অন্যান্য গুরুত্বপূর্ণ পদে রয়েছেন— সহ-সাধারণ সম্পাদক রুহিল মাদীনি মীম, সাংগঠনিক সম্পাদক আজিজুল হাকিম রাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক মেহেদী হাসান ওমর সোহাগ, কোষাধ্যক্ষ মো. জাহেদুর রহমান চৌধুরী এবং সহ-কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম।
সম্পাদকীয় পদের অন্যান্য সদস্য অফিস সম্পাদক হিসেবে সাজেদুল ইসলাম ও সহ-অফিস সম্পাদক আব্দুল্লাহ আল রাফি; প্রচার ও প্রকাশনা সম্পাদক মুমিন আহমদ লালন ও সহ-প্রচার সম্পাদক মুশফিকুর রহমান; প্রশিক্ষণ ও সাহিত্য সম্পাদক সানজিদা পাঠান ও সহ-সম্পাদক মোস্তাকিম বিল্লাহ; তথ্য ও প্রযুক্তি সম্পাদক তৌফিক সরকার ও সহ-সম্পাদক অনি শুভ।
এছাড়াও ইভেন্ট ম্যানেজমেন্ট সম্পাদক পদে মাহি আহমেদ, আইন সম্পাদক সাফওয়ান চৌধুরী, সমাজকল্যাণ সম্পাদক আল আমিন, গবেষণা ও ডকুমেন্টেশন সম্পাদক মো. নাহিদুল ইসলাম এবং আউটরিচ ও কমিউনিকেশন সম্পাদক হিসেবে আলতাফুর রহমান তাসনিম মনোনীত হয়েছেন। কমিটিতে কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন মুদাব্বির হুসাইন নাদিম, মো. মেহেদী হাসান মুন্না, মুমিন খানসহ আরও বেশ কয়েকজন শিক্ষার্থী।