দীর্ঘদিনের জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে বিশ্বখ্যাত সংগীত তারকা টেইলর সুইফট এবং আমেরিকান ফুটবলার ট্র্যাভিস কেলস বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন। গত কয়েক মাস ধরেই তাদের প্রেম এবং বিয়ে নিয়ে ভক্তদের মধ্যে ব্যাপক আগ্রহ ছিল। সম্প্রতি আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, এই জুটির পরিবারের সম্মতিতে বিয়ের চূড়ান্ত সময়সূচী নির্ধারিত হয়েছে।
বিয়ের সম্ভাব্য সময় ও তারিখ সূত্রমতে, ২০২৬ সালের গ্রীষ্মকালে টেইলর ও ট্র্যাভিসের বিয়ের অনুষ্ঠান আয়োজন করা হবে। তবে নিরাপত্তার খাতিরে এবং ব্যক্তিগত গোপনীয়তা বজায় রাখতে সুনির্দিষ্ট তারিখটি এখনো আনুষ্ঠানিকভাবে প্রকাশ করা হয়নি। ধারণা করা হচ্ছে, সুইফটের কনসার্ট ট্যুর বা 'ইরাস ট্যুর' পরবর্তী একটি বিশেষ বিরতির সময়েই এই রাজকীয় বিয়ের আয়োজন সম্পন্ন হবে।
ভেন্যু নিয়ে গুঞ্জন বিয়ের স্থান হিসেবে কয়েকটির জায়গার নাম আলোচনায় আসছে। কেউ বলছেন যুক্তরাষ্ট্রের রোড আইল্যান্ডে সুইফটের নিজ বাড়িতে ঘরোয়াভাবে এই অনুষ্ঠান হবে, আবার কেউ মনে করছেন ইউরোপের কোনো মনোরম স্থানে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে এই বিয়ের আনুষ্ঠানিকতা শেষ হবে। তবে বিয়ের প্রস্তুতিতে কোনো কমতি রাখছেন না ট্র্যাভিস কেলস।
প্রেমে নতুন মোড় গত বছর থেকে ট্র্যাভিস কেলস এবং টেইলর সুইফটের সম্পর্ক শুরু হওয়ার পর থেকেই তারা নিয়মিত সংবাদের শিরোনাম হয়েছেন। ট্র্যাভিসের এনএফএল ম্যাচে সুইফটের উপস্থিতি এবং সুইফটের কনসার্টে ট্র্যাভিসের সমর্থন ভক্তদের নজর কেড়েছে। এবার সেই সম্পর্ককে পূর্ণতা দিতে তারা চিরস্থায়ী বন্ধনে আবদ্ধ হতে চলেছেন। বিশ্বের কোটি কোটি 'সুইফটি' বা টেইলর ভক্ত এখন কেবল সেই মাহেন্দ্রক্ষণের অপেক্ষায় প্রহর গুনছেন।