কিরণ রাও পরিচালিত ‘লাপাতা লেডিস’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের শক্ত অবস্থান তৈরি করেছেন হিমাচল প্রদেশের মেয়ে প্রতিভা রন্তা। সেই সিনেমার রেশ কাটতে না কাটতেই নেটফ্লিক্সের নতুন প্রজেক্ট দিয়ে আবারও পর্দায় ফিরছেন তিনি।
নতুন সিনেমা ‘অ্যাকিউজড’ প্রতিভা রন্তার পরবর্তী সিনেমার নাম ‘অ্যাকিউজড’। সিনেমাটি পরিচালনা করেছেন অনুভূতি কশ্যপ। এতে প্রতিভা একজন অভিযোগকারীর (Accuser) চরিত্রে অভিনয় করেছেন। সিনেমার কেন্দ্রীয় চরিত্রে অভিযুক্ত হিসেবে দেখা যাবে মেধাবী অভিনেত্রী কঙ্কণা সেনশর্মাকে। এরই মধ্যে নেটফ্লিক্স এই সিনেমার শুটিংয়ের কিছু নেপথ্য ছবি প্রকাশ করেছে।
সোশ্যাল মিডিয়ায় ব্যাপক সাড়া সিনেমাটি মুক্তির অপেক্ষায় থাকা অবস্থায় প্রতিভার সোশ্যাল মিডিয়া পোস্টগুলোও দর্শকদের নজর কাড়ছে। সম্প্রতি ইনস্টাগ্রামে তার শেয়ার করা কিছু স্টাইলিশ ছবিতে প্রায় ৫০ লাখের বেশি রিঅ্যাক্ট পড়েছে। এর আগে একটি ফটোশুটের ছবিতে মাত্র এক দিনে প্রায় ৬০ হাজার লাইক পেয়েছিলেন তিনি, যা তার বর্তমান জনপ্রিয়তারই বহিঃপ্রকাশ।
মুক্তির তারিখ থ্রিলার ঘরানার এই সিনেমাটি ২৭ ফেব্রুয়ারি মুক্তি পাওয়ার কথা রয়েছে। ‘লাপাতা লেডিস’-এ সহজ-সরল গ্রাম্য বধূর চরিত্রে অভিনয়ের পর এই থ্রিলার সিনেমায় প্রতিভাকে নতুন কোনো অবতারে দেখা যাবে, তা নিয়ে ভক্তদের মধ্যে বেশ আগ্রহ তৈরি হয়েছে।