সম্প্রতি সৌদি আরবের ওপর ইরানি হামলা এবং ক্রমবর্ধমান পরিস্থিতি মোকাবিলার উপায় নিয়ে তাদের এ বৈঠক অনুষ্ঠিত হয়।
শনিবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সৌদি গেজেট।
বৈঠকে, উভয় পক্ষই দুই দেশের মধ্যে যৌথ কৌশলগত প্রতিরক্ষা চুক্তির কাঠামোর মধ্যে সৌদি আরবের ওপর ইরানি হামলা পর্যালোচনা করেছে।
তারা এ অঞ্চলের নিরাপত্তা ও স্থিতিশীলতার জন্য সহায়ক নয় এমন কর্মকাণ্ড বন্ধ করার প্রচেষ্টা নিয়ে আলোচনা করেছেন। উভয় পক্ষই আশা প্রকাশ করেছে যে ইরান বিচক্ষণতা ও যুক্তি প্রয়োগ করবে এবং এমন পদক্ষেপ নেবে না যা উত্তেজনা আরও বাড়িয়ে তুলতে পারে।
বৈঠকে জেনারেল স্টাফ প্রধান ফায়ায আল-রুয়াইলি এবং প্রতিরক্ষা মন্ত্রীর গোয়েন্দা বিষয়ক উপদেষ্টা হিশাম বিন সাইফ উপস্থিত ছিলেন।
গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যৌথভাবে হামলা চালায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল, যা এখনও চলমান।
এসব হামলায় ইরানে এক হাজার ২৩০ জন প্রাণ হারিয়েছেন। এছাড়া লেবাননে ইসরায়েলের হামলায় শতাধিক নিহত হয়েছেন। ইরানের পাল্টা হামলায় ইসরায়েলের ১৩ বেসামরিক এবং যুক্তরাষ্ট্রের ছয় সৈন্য নিহত হয়েছেন। চলমান এ যুদ্ধে ইরানসহ মধ্যপ্রাচ্যে কয়েক হাজার আহত হয়েছেন।