এর আগে ট্রাম্প বলেছিলেন, হরমুজ প্রণালী দিয়ে চলাচলকারী তেলবাহী ট্যাঙ্কারগুলোকে সুরক্ষা প্রদান করবে। প্রেসিডেন্ট ট্রাম্প বলেন, প্রয়োজন হলে মার্কিন নৌবাহিনী তাড়াতাড়ি হরমুজ প্রণালী দিয়ে ট্যাঙ্কারগুলোকে নিরাপদে পার করবে।
এর জবাবে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) বলে, হরমুজ প্রণালী দিয়ে জাহাজ পারাপারে মার্কিন সামরিক বাহিনীর পাহারার অপেক্ষায় রয়েছেন তারা।
ইরানের বিপ্লবী গার্ডস বাহিনীর মুখপাত্র আলী মোহাম্মদ নাইনি বলেন, আমরা মার্কিন বাহিনীর উপস্থিতির অপেক্ষায় আছি। তিনি বলেন, আমরা পরামর্শ দিচ্ছি, কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে মার্কিনিরা যেন ১৯৮৭ সালে তাদের সুপারট্যাঙ্কার ‘ব্রিজেটনে’ লাগা আগুন এবং সম্প্রতি লক্ষ্যবস্তু হওয়া তেলবাহী জাহাজগুলোর কথা মনে রাখে।
হরমুজ প্রণালী বিশ্বের গুরুত্বপূর্ণ জ্বালানি সরবরাহ পথগুলোর মধ্যে অন্যতম, যেখানে প্রতিদিন বিপুল পরিমাণ তেল পরিবাহিত হয়। ইরানের সম্ভাব্য আক্রমণের কারণে এই অঞ্চলে বাণিজ্যিক জাহাজগুলো ঝুঁকিতে রয়েছে।