• ব্যবসায়
  • নারীদের ব্যবসায়িক বিকাশে ডিবিসিসিআই-এর বিশেষ সেমিনার 'অরেঞ্জ মিটস গ্রিন' অনুষ্ঠিত

নারীদের ব্যবসায়িক বিকাশে ডিবিসিসিআই-এর বিশেষ সেমিনার 'অরেঞ্জ মিটস গ্রিন' অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে তেজগাঁওয়ে নারী উদ্যোক্তাদের নিয়ে ডিবিসিসিআই-এর বিশেষ সেমিনার ও নেটওয়ার্কিং সেশন।

ব্যবসায় ১ মিনিট পড়া
নারীদের ব্যবসায়িক বিকাশে ডিবিসিসিআই-এর বিশেষ সেমিনার 'অরেঞ্জ মিটস গ্রিন' অনুষ্ঠিত

আন্তর্জাতিক নারী দিবস ২০২৬ উপলক্ষে নারী উদ্যোক্তাদের ব্যবসায়িক সক্ষমতা বৃদ্ধি এবং নেটওয়ার্কিংয়ের লক্ষে বিশেষ সেমিনার ও বিজনেস মিট আয়োজন করেছে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই)। রাজধানীর তেজগাঁওয়ে আয়োজিত এই অনুষ্ঠানে বাংলাদেশ ও নেদারল্যান্ডসের নারী উদ্যোক্তাদের মধ্যে জ্ঞান বিনিময় এবং দ্বিপাক্ষিক বাণিজ্য সহযোগিতার নতুন সম্ভাবনার কথা তুলে ধরা হয়।

আন্তর্জাতিক নারী দিবসকে বরণ করে নিতে ডাচ-বাংলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ডিবিসিসিআই) রাজধানীতে আয়োজন করে 'অরেঞ্জ মিটস গ্রিন: ডিবিসিসিআই ওমেন্স বিজনেস মিট'। রবিবার (৮ মার্চ) বিকেলে তেজগাঁওয়ের একটি কনভেনশন হলে এই অনুষ্ঠানটি অনুষ্ঠিত হয়। নেদারল্যান্ডসের প্রতীকী রং কমলা এবং বাংলাদেশের সবুজ পতাকার সংমিশ্রণে আয়োজিত এই ইভেন্টে নারী উদ্যোক্তাদের বৈশ্বিক বাজারে প্রবেশের নানা দিক নিয়ে আলোচনা করা হয়।

নারীর নেতৃত্বে নতুন দিগন্ত অনুষ্ঠানে ডিবিসিসিআই-এর প্রেসিডেন্ট এবং ভাইয়া গ্রুপের ভাইস চেয়ারম্যান শাকাওয়াত হোসেন মামুন ‘ওমেন ইন ট্রেড অ্যান্ড ডিবিসিসিআই ভিশন’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করেন। তিনি বলেন, বাংলাদেশ ও নেদারল্যান্ডসের বাণিজ্যিক সম্পর্ক জোরদারে নারী উদ্যোক্তাদের অংশগ্রহণ অপরিহার্য। ডিবিসিসিআই চায় একটি অন্তর্ভুক্তিমূলক ও টেকসই ব্যবসায়িক পরিবেশ তৈরি করতে, যেখানে নারী নেতৃত্ব এবং আন্তর্জাতিক সহযোগিতা বাড়বে।

সরকারের অবস্থান ও সহায়তা অনুষ্ঠানের প্রধান অতিথি অর্থ বিভাগের অতিরিক্ত সচিব রহিমা বেগম বাংলাদেশের অর্থনৈতিক প্রবৃদ্ধিতে নারীদের অবদানের প্রশংসা করেন। তিনি বলেন, নারী উদ্যোক্তাদের উন্নয়নে সরকার বিভিন্ন আর্থিক ও নীতিগত সহায়তা প্রদান করছে, যা ভবিষ্যতে আরও ত্বরান্বিত হবে। এছাড়া নেদারল্যান্ডসের দ্য হেগ থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে দুই দেশের ব্যবসায়িক সেতুবন্ধন নিয়ে আলোকপাত করেন বাংলাদেশ দূতাবাসের চার্জ দ্য অ্যাফেয়ার্স হাসান আবদুল্লাহ তৌহিদ।

অনুপ্রেরণাদায়ী তিন উদ্যোক্তাকে সম্মাননা অনুষ্ঠানে স্ব স্ব ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য তিনজন সফল নারী উদ্যোক্তাকে সম্মাননা প্রদান করা হয়। তারা হলেন— টুইংকেল ক্রাফটসের মরিয়ম নার্গিস একা, সয়া ফুড প্লাসের সারমিন আক্তার এবং ফালং জি-এর মাহলায়িন রাখাইন। তাদের এই সাফল্য নতুন নারী উদ্যোক্তাদের জন্য দৃষ্টান্ত হয়ে থাকবে বলে মনে করেন আয়োজকরা।

সফল নেটওয়ার্কিং ও ভবিষ্যৎ পরিকল্পনা ডিবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট মেহেরুন এন ইসলামের স্বাগত বক্তব্যের মধ্য দিয়ে শুরু হওয়া এই আয়োজনে আমস্টারডাম থেকে ভার্চুয়ালি বক্তব্য রাখেন স্যান্ড্রা ব্রান্ডেনবার্গ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে ধন্যবাদ জ্ঞাপন করেন ডিবিসিসিআই উইমেন কমিটির চেয়ারম্যান কিয়াও সেইন থে (ডলি)। বক্তারা একমত পোষণ করেন যে, এমন প্ল্যাটফর্মের মাধ্যমে নারী উদ্যোক্তারা মানসিক ও ব্যবসায়িকভাবে নিজেদের আরও দক্ষ করে গড়ে তোলার সুযোগ পাবেন।

Tags: dbcci women entrepreneurship international womens day 2026 bangladesh-netherlands trade business seminar orange meets green