লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলা প্রশাসনের উদ্যোগে আইন শৃংখলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা আফরিন হকের সভাপতিত্বে মুখ্য উপদেষ্টা ছিলেন লালমনিরহাট-১( হাতীবান্ধা -পাটগ্রাম) আসনের সংসদ সদস্য ব্যারিস্টার হাসান রাজীব প্রধান। এতে বক্তব্য রাখেন ওসি রমজান আলী, উপজেলা প্রকৌশলী আক্তার হোসেন, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যানদের মধ্যে, ডাউয়াবাড়ি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মশিউর রহমান,শিংগীমারী ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মনোয়ার হোসেন দুলু, সিন্দুর্না ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আরিফুল ইসলাম, ফকিরপাড়া ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান ফজলুর রহমান খোকন, হাতীবান্ধা প্রেসক্লাব সাধারণ সম্পাদক নূরল হক, জাহাঙ্গীর আলম রিকো,রবিউল ইসলাম রবি প্রমুখ। বক্তাগন আগামী ঈদকে কেন্দ্র করে আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, বাইপাস সড়ক চালু করনের লক্ষ্যে মুক্তিযোদ্ধা থেকে হাতীবান্ধা হাটখোলা বাইপাস সড়ক দখলমুক্ত করে উন্নয়ন প্রকল্প বাস্তবায়ন, ডাকালীবান্ধা হাটে সিসি ক্যামেড়া, মাদক নিমূল করণসহ নানাধরণের জনকল্যানমুলক কাজ বাস্তবায়নের দিকে গুরুত্বারোপ করা হয়েছে।
হাতীবান্ধায় আইনশৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত
দেশজুড়ে
১ মিনিট পড়া
মোঃজাহাঙ্গীর আলম রিকো।হাতীবান্ধা(লালমনিরহাট) প্রতিনিধি :