• দেশজুড়ে
  • গাইবান্ধায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

গাইবান্ধায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

দেশজুড়ে ১ মিনিট পড়া
গাইবান্ধায় প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার

গাইবান্ধা প্রতিনিধি

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় তাসলিমা বেগম (৩৫) নামে এক প্রবাসীর স্ত্রীর মরদেহ উদ্ধার করেছে পুলিশ।মঙ্গলবার(১০ মার্চ)সকালে উপজেলার গঙ্গানারায়ণপুর গ্রামে নিজ বাড়ি থেকে তার মরদেহ উদ্ধার করা হয়। জানা যায়,নিহত তাসলিমা বেগম ওই গ্রামের জাকিরুল ইসলামের স্ত্রী।জাকিরুল ইসলাম প্রায় দুই বছর ধরে সৌদি আরবে প্রবাসে অবস্থান করছেন।পারিবারিক সূত্রে জানা গেছে, মঙ্গলবার ভোর আনুমানিক ৪টা ৩০ মিনিটে তাসলিমা বেগম সেহরি খেয়ে নিজ ঘরে ঘুমাতে যান। পরে সকাল প্রায় ৮টার দিকে পরিবারের সদস্যরা তাকে ডাকাডাকি করেও কোনো সাড়া না পেয়ে ঘরের দরজা ভেঙে ভেতরে প্রবেশ করেন।এ সময় তারা ঘরের মেঝেতে গলায় ওড়না প্যাঁচানো অবস্থায় তাসলিমা বেগমকে পড়ে থাকতে দেখেন।বিষয়টি সাদুল্লাপুর থানা পুলিশ কে জানানো হলে ঘটনাস্থলে গিয়ে তারা মরদে*হ উদ্ধার করে।পুলিশ জানিয়েছে,ঘটনার প্রকৃত কারণ উদঘাটনের জন্য মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।