• বিনোদন
  • ছিলেন ভেন্টিলেশনে, সালমান খানের বাবা এখন কেমন আছেন?

ছিলেন ভেন্টিলেশনে, সালমান খানের বাবা এখন কেমন আছেন?

বিনোদন ১ মিনিট পড়া
ছিলেন ভেন্টিলেশনে, সালমান খানের বাবা এখন কেমন আছেন?

অসুস্থ হয়ে মুম্বাইয়ের লীলাবতী হাসপাতালে ভর্তি হন সালমান খানের বাবা বলিউডের কিংবদন্তি চিত্রনাট্যকার সেলিম খান। তার অসুস্থতার খবরে উদ্বেগে দিন কেটেছে তারকাদের। বন্ধু জাভেদ আখতার থেকে শাহরুখ খান, আমির খান প্রত্যেকেই তার আরোগ্য কামনা করেছেন।

মস্তিষ্কে রক্তক্ষরণের পর বেশ আশঙ্কাজনক অবস্থায় প্রবীণ শিল্পীকে ভেন্টিলেশনে রাখা হয়।

এখন কেমন আছেন বলিউডের এই চিত্রনাট্যকার? সূত্রের বরাদে ভারতীয় সংবাদমাধ্যমের খবর, এই মুহূর্তে সেলিম খানের স্বাস্থ্যের বেশ কিছুটা উন্নতি হয়েছে। তার অবস্থা এই মুহূর্তে স্থিতিশীল। মস্তিষ্কে যে রক্তক্ষরণ হয়েছিল তার চিকিৎসায় সাড়া দিয়েছেন। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী ৩-৪ দিনের মাথায় হাসপাতাল থেকে ছাড়া হবে সেলিম খানকে।

এই খবরে খান পরিবারে এই মুহূর্তে খুশির আমেজ। এর আগে সেলিম খানের স্বাস্থ্য নিয়ে জানিয়েছিলেন জাভেদ আখতার ও অভিনেত্রী ডেজি শাহ। তারা দু’জনেই জানিয়েছিলেন সেলিম খান ভালো আছেন তিনি সেরে উঠছেন। কিছুদিন আগে শোনা গিয়েছিল, সেলিম খান উঠে বসতে পারছেন।

এমনকী পরিবারের সদস্যদের সঙ্গে হাসপাতালে কথাও বলছেন। উল্লেখ্য, ১৭ ফেব্রুয়ারি গুরুতর অসুস্থ হয়ে লীলাবতী হাসপাতালে ভর্তি হন সেলিম খান। এরপর থেকে পাপারাজ্জিরাও উৎকণ্ঠা নিয়ে লীলাবতী হাসপাতাল চত্বরে দিনভর ভিড় জমিয়েছেন। নিয়মমাফিক চিকিৎসকরাও সেলিম খানের স্বাস্থ্যের খবর শেয়ার করে নিয়েছিলেন তাদের সঙ্গে।