বুধবার (১১ মার্চ) চট্টগ্রাম জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ফারজানা রহমান মীম ও রুমানা পারভীন তানিয়ার নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়।
অভিযানে চকবাজার এলাকার ‘দ্য সার্কেল’ নামের একটি প্রতিষ্ঠানে কসমেটিকস পণ্যের ছাড়পত্র সনদ দেখাতে না পারায় বিএসটিআই আইন, ২০১৮ এর ৩০ ধারা লঙ্ঘনের দায়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে চকবাজারের জান্নাত স্টেশন, ১০৫ নম্বরের আরেকটি প্রতিষ্ঠানকেও ১০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় কাগজপত্র সংরক্ষণ ও নিয়ম মেনে ব্যবসা পরিচালনার জন্য সতর্ক করা হয়।