• দেশজুড়ে
  • সেনবাগে মধ্যরাতে ইউএনও’র অভিযান: ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ, ভেকু ফেলে পালাল ব্যবসায়ীরা।

সেনবাগে মধ্যরাতে ইউএনও’র অভিযান: ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ, ভেকু ফেলে পালাল ব্যবসায়ীরা।

দেশজুড়ে ১ মিনিট পড়া
সেনবাগে মধ্যরাতে ইউএনও’র অভিযান: ফসলি জমি থেকে মাটি কাটার অভিযোগ, ভেকু ফেলে পালাল ব্যবসায়ীরা।

মনির হোসেন নোয়াখালী প্রতিনিধি

নোয়াখালীর সেনবাগ উপজেলায় ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার বিরুদ্ধে মধ্যরাতে অভিযান পরিচালনা করেছে উপজেলা প্রশাসন।

বৃহস্পতিবার (১২ মার্চ) পবিত্র রমজান মাসের মধ্যরাতে সেনবাগ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুহসিয়া তাবাসসুমের নেতৃত্বে উপজেলার নবীপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডে এ অভিযান চালানো হয়।

অভিযানের সময় প্রশাসনের উপস্থিতি টের পেয়ে মাটি ব্যবসায়ীরা ভেকু রেখে পালিয়ে যায় বলে জানা গেছে।

ইউএনও মুহসিয়া তাবাসসুম জানান, ফসলি জমি থেকে অবৈধভাবে মাটি কাটার ঘটনায় সংশ্লিষ্টদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের কার্যক্রম চলমান রয়েছে।

অপরদিকে, সড়ক পরিবহন আইন–২০১৮ অনুযায়ী লাইসেন্স ও ফিটনেস ছাড়া পরিবেশ দূষণকারী গাড়ি চালানোর অপরাধে এক চালকের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। এ সময় ওই চালকের কাছ থেকে ২০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

তিনি আরও জানান, অবৈধ মাটি কাটা ও পরিবেশ দূষণ রোধে উপজেলা প্রশাসনের এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।