• জাতীয়
  • রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

জাতীয় ১ মিনিট পড়া
রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা চলছে: পররাষ্ট্র উপদেষ্টা

“আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।”

রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতির বিষয়ে আলোচনা চলছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির।

তিনি বলেন, “রাশিয়া থেকে সাশ্রয়ী মূল্যে জ্বালানি তেল আমদানির জন্য যুক্তরাষ্ট্রের বিশেষ অনুমতি বা অস্থায়ী ছাড়ের বিষয়ে আলোচনা চলছে।

“আমরা মধ্যপ্রাচ্যের যুদ্ধ পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছি। প্রবাসীদের নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার ভিত্তিতে বিবেচনা করা হচ্ছে।”

শুক্রবার বিকালে সিলেট সার্কিট হাউজে সরকারি কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তিনি।

Tags: পররাষ্ট্র উপদেষ্টা যুক্তরাষ্ট্র রাশিয়ার তেল