২৬শে মার্চ মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে বৃহস্পতিবার গাইবান্ধা জেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন কর্মসূচি পালন করা হয়।সূর্যোদোয়ের সাথে সাথে স্বাধীনতা প্রাঙ্গণে ৩১ বার তোপধ্বনীর মাধ্যমে দিবসের কর্মসূচির শুরু হয়।একই সময়ে পৌর পার্কের মুক্তিযুদ্ধের বিজয় স্তম্ভে শ্রদ্ধাঞ্জলি অর্পন করা হয়।পরে পৃথক পৃথকভাবে জেলা প্রশাসক মোহাম্মদ মাসুদুর রহমান মোল্লা,পুলিশ সুপার মো.জসীম উদ্দীনসহ রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে পুষ্পমাল্য অর্পণ করা হয়।এছাড়া সরকারি-বেসরকারি কার্যালয় এবং বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠান ও বাড়িতে জাতীয় পতাকা উত্তোলন করা হয়।সকাল ৮টায় স্থানীয় শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে আনুষ্ঠানিকভাবে জাতীয় পতাকা উত্তোলন করেন জেলা প্রশাসক ও তার সাথে ছিলেন পুলিশ সুপার।সে সময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্রছাত্রীদের সমাবেশ ও কুচকাওয়াজ প্রদর্শন করা হয়। সকাল ৯টা ৪৫ মিনিটে শাহ আব্দুল হামিদ স্টেডিয়ামে চিত্রাংকন ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ।সকাল ১১টায় ইনডোর স্টেডিয়ামে বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদান করা হয়।পুরস্কার বিতরণ ও সংবর্ধ না অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জাতীয় সংসদ সদস্য মো: আব্দুল করিম।এছাড়া বাদ জোহর জাতির শান্তি সমৃদ্ধি দেশের উন্নয়ন ও অগ্রগতি কামনা করে সকল মসজিদ,মন্দির, গির্জাসহ অন্যান্য উপাসনালয়ে বিশেষ প্রার্থনা।দুপুর ২টায় হাসপাতাল,কারাগার ও সরকারি শিশু পরিবারে উন্নতমানের খাবার পরিবেশস,বিকাল ৩টায় তাজ সিনেমা হলে স্বাধীনতা যুদ্ধের উপর ভিত্তি করে প্রামাণ্য চিত্র প্রদর্শনী,বিকাল সাড়ে ৩টায় জেলা স্টেডিয়ামে জেলা প্রশাসন ও পৌরসভা একাদশের মধ্যে প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হবে।
গাইবান্ধায় মহান স্বাধীনতা ও জাতীয় দিবস পালন
দেশজুড়ে
১ মিনিট পড়া
গাইবান্ধা প্রতিনিধি