শ্রীলঙ্কার কিংবদন্তি পেসার লাসিথ মালিঙ্গাকে ছাড়িয়ে টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেট শিকারিদের তালিকায় উঠে এলেন তিনি।
আইপিএল ২০২৬ মৌসুমের উদ্বোধনী ম্যাচে চেন্নাই সুপার কিংসের বিপক্ষে এই কীর্তি গড়েন জাদেজা। সাবেক দল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে বল হাতে দারুণ পারফরম্যান্স করে দুটি গুরুত্বপূর্ণ উইকেট শিকার করেন তিনি।
শিবম দুবে ও সরফরাজ খানের উইকেট তুলে নিয়ে ম্যাচে প্রভাব ফেলেন এই অলরাউন্ডার। এই ম্যাচের পর জাদেজার মোট উইকেট সংখ্যা দাঁড়িয়েছে ১৭২, যা তাকে আইপিএল ইতিহাসের নবম সর্বোচ্চ উইকেট শিকারির আসনে বসিয়েছে। এর আগে মালিঙ্গার সংগ্রহ ছিল ১৭০ উইকেট।
ক্যারিয়ারের শুরুতে ২০০৮ সালে রাজস্থান রয়্যালসের হয়ে শিরোপা জেতা জাদেজা পরে ২০১২ সালে চেন্নাইয়ে যোগ দেন।
ধোনির অধীনে তিনি হয়ে ওঠেন দলের অন্যতম ভরসার নাম। ২০১৮, ২০২১ ও ২০২৩ সালে চেন্নাইয়ের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। ২০২৬ মৌসুম শুরুর আগে ট্রেডের মাধ্যমে আবারও রাজস্থান রয়্যালসে ফেরেন জাদেজা। আর ফেরার ম্যাচেই গড়লেন এই অনন্য রেকর্ড।
ম্যাচে রাজস্থানের বোলারদের দাপটে ১২৭ রানেই থেমে যায় চেন্নাই। পরে ব্যাট হাতে সহজেই লক্ষ্য ছুঁয়ে ৮ উইকেটের জয় তুলে নেয় রাজস্থান।