আসন্ন বাংলাদেশ সফরের জন্য পূর্ণাঙ্গ স্কোয়াড চূড়ান্ত করেছে নিউজিল্যান্ড ক্রিকেট বোর্ড। চলতি মাসেই তিন ম্যাচের ওয়ানডে এবং তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে পা রাখবে ব্ল্যাকক্যাপসরা। এই সফরের জন্য আলাদা আলাদা দুটি শক্তিশালী স্কোয়াড ঘোষণা করা হয়েছে।
অধিনায়কত্বে টম ল্যাথাম নিউজিল্যান্ডের নিয়মিত অধিনায়ক মিচেল স্যান্টনার ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) খেলার জন্য এই সফর থেকে ছুটি নিয়েছেন। ফলে অভিজ্ঞ টম ল্যাথামকে দলের দায়িত্ব দেওয়া হয়েছে। ল্যাথামের নেতৃত্বে তারুণ্য ও অভিজ্ঞতার মিশেলে দল সাজিয়েছে কিউই নির্বাচকরা।
দলে ফিরেছেন যারা চোট কাটিয়ে এই সিরিজের মাধ্যমেই জাতীয় দলে প্রত্যাবর্তন করছেন বেশ কয়েকজন ক্রিকেটার। দীর্ঘ বিরতির পর কিউই শিবিরে ফিরলেন ম্যাট ফিশার, উইল ও’রুর্ক এবং ব্লেয়ার টিকনার। এরমধ্যে ও’রুর্ক ওয়ানডে দলে এবং টিকনার টি-টোয়েন্টি দলে জায়গা পেয়েছেন। তবে ম্যাট ফিশারকে দুই ফরম্যাটের দলেই রাখা হয়েছে।
নিউজিল্যান্ড ওয়ানডে স্কোয়াড টম ল্যাথাম (অধিনায়ক), মোহাম্মদ আব্বাস, আদিত্য অশোক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ডিন ফক্সক্রফট, নিক কেলি, জেডেন লেনক্স, হেনরি নিকোলস, উইল ও’রুর্ক, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ব্লেয়ার টিকনার এবং উইল ইয়াং।
নিউজিল্যান্ড টি-টোয়েন্টি স্কোয়াড টম ল্যাথাম (অধিনায়ক), কাটিন ক্লার্ক, ক্রিস্টিয়ান ক্লার্ক, জশ ক্লার্কসন, ডেন ক্লিভার, ম্যাট ফিশার, ডিন ফক্সক্রফট, বেভন জ্যাকবস, নিক কেলি, জেডেন লেনক্স, টিম রবিনসন, বেন সিয়ার্স, নাথান স্মিথ, ইশ সোধি এবং ব্লেয়ার টিকনার।
সিরিজের সূচি অনুযায়ী, বাংলাদেশে পৌঁছানোর পর কিউইরা প্রথমে ওয়ানডে এবং পরবর্তীতে টি-টোয়েন্টি সিরিজে অংশ নেবে। ঘরের মাঠে এই সিরিজটি বাংলাদেশের জন্য বড় একটি চ্যালেঞ্জ হতে যাচ্ছে বলে মনে করছেন ক্রিকেট বিশ্লেষকরা।