বিপিএলের দলগত প্রাইজমানি
দ্বাদশ আসরের চ্যাম্পিয়ন দল রাজশাহী ওয়ারিয়র্সের পকেটে ঢুকেছে ২ কোটি ৭৫ লাখ টাকা। অন্যদিকে, ফাইনালে পরাজিত রানার্স-আপ দল চট্টগ্রাম রয়্যালস পেয়েছে ১ কোটি ৭৫ লাখ টাকা।
সেরা খেলোয়াড়: শরিফুল ইসলাম
পুরো টুর্নামেন্টেই বল হাতে দুর্দান্ত পারফর্ম করে আসর সেরা খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন চট্টগ্রাম রয়্যালসের শরিফুল ইসলাম। সব মিলিয়ে শরিফুল একাই পেয়েছেন ১৫ লাখ টাকা।
সর্বোচ্চ উইকেট সংগ্রাহক
এবারের বিপিএলে এক আসরে সর্বোচ্চ ২৬ উইকেট নিয়ে রেকর্ড গড়েছেন শরিফুল ইসলাম। তিনি ভেঙেছেন তাসকিনের পুরোনো রেকর্ড। সর্বোচ্চ উইকেট নেওয়ায় শরিফুল পেয়েছেন ৫ লাখ টাকা। তিনি একই সাথে টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেছেন।
ফাইনালের সেরা খেলোয়াড়: তানজিদ হাসান তামিম
বিপিএলের ইতিহাসে ফাইনালে তৃতীয় ব্যাটার হিসেবে সেঞ্চুরি করা রাজশাহী ওয়ারিয়র্সের তানজিদ হাসান তামিমের হাতে উঠেছে ম্যাচসেরার পুরস্কার। এই পুরস্কারের স্মারকের সঙ্গে তিনি পেয়েছেন ৫ লাখ টাকা।
সেরা ফিল্ডার: লিটন কুমার দাস
রংপুর রাইডার্সের অধিনায়ক লিটন কুমার দাস টুর্নামেন্টের সেরা ফিল্ডার নির্বাচিত হয়েছেন। তিনি এবার ১০টি ক্যাচ ধরেছেন এবং আসরজুড়ে তাঁর দুর্দান্ত ফিল্ডিং ছিল চোখে পড়ার মতো। সেরা ফিল্ডার হিসেবে লিটন দাস পেয়েছেন ৩ লাখ টাকা।
উদীয়মান ক্রিকেটার
উদীয়মান ক্রিকেটারের খেতাব জিতেছেন রিপন মণ্ডল। এই পুরস্কারের জন্য তিনি পেয়েছেন ৩ লাখ টাকা।