রোববার (২৫ জানুয়ারি) সকালে উপজেলার গাবলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত মুফা শৈলকুপা উপজেলার বেড়বাড়ি গ্রামের মৃত তাইজাল মালিথার ছেলে।
স্থানীয়রা জানায়, সকালে মুফা মালিথা বাইসাইকেলযোগে ভাটই বাজার থেকে ঝিনাইদহ শহরের দিকে যাচ্ছিলেন।
পথে ঝিনাইদহ-কুষ্টিয়া মহাসড়কের গাবলা এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই মুফা নিহত হন। আরাপপুর হাইওয়ে থানার ওসি মৃত্যুঞ্জয় বিশ্বাস ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঝিনাইদহ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
ঘাতক ট্রাকটি আটকের চেষ্টা চলছে বলে জানান তিনি।