মার্কিন মুলুকে নতুন সিজন
অভিনেতা জায়েদ খান দীর্ঘদিন ধরে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন এবং সেখানেই 'সেলিব্রিটি টক শো – ফ্রাইডে নাইট উইথ জায়েদ খান' নামে একটি টক শোর উপস্থাপনা করছেন। প্রথম সিজনের ১২টি পর্বের সাফল্যের পর শুরু হয়েছে দ্বিতীয় সিজন। আর এর প্রথম পর্বেই অতিথি হিসেবে হাজির হয়েছেন তানিয়া আহমেদ। অনুষ্ঠানটি আগামী শুক্রবার (৩০ জানুয়ারি) ঠিকানা ডিজিটালের ফেসবুক ও ইউটিউব পেজে সরাসরি সম্প্রচারিত হবে।
আড্ডায় উঠে এলো বর্ণাঢ্য ক্যারিয়ার
এই বিশেষ পর্বে দর্শকদের জন্য থাকছে নানা চমক। প্রাণবন্ত এই আড্ডায় অভিনেত্রী তানিয়া আহমেদের তিন দশকের বর্ণাঢ্য ক্যারিয়ারের নানা দিক উঠে এসেছে। পাশাপাশি, উঠে এসেছে তাঁর ব্যক্তিগত অভিজ্ঞতা এবং পর্দার আড়ালের বেশ কিছু অজানা গল্প। উপস্থাপক জায়েদ খানের সঙ্গে তানিয়ার এই জমজমাট কথোপকথন দর্শকদের দারুণ বিনোদন দেবে বলে আশা করা হচ্ছে।
জায়েদ খানের নতুন অধ্যায়
উল্লেখ্য, ২০২৪ সালের জুলাই মাসে যুক্তরাষ্ট্রে পাড়ি জমানোর পর আর দেশে ফেরেননি জায়েদ খান। দেশে রাজনৈতিক পটপরিবর্তন ও একাধিক মামলার কারণে উদ্ভূত পরিস্থিতিতে তিনি বর্তমানে যুক্তরাষ্ট্রেই অবস্থান করছেন। সেখানেই উপস্থাপনার মাধ্যমে তিনি তাঁর কর্মজীবনের একটি নতুন অধ্যায় শুরু করেছেন।