এফসিডিও-এর মূল নির্দেশনা যুক্তরাজ্যের ফরেন কমনওয়েলথ অ্যান্ড ডেভেলপমেন্ট অফিস (এফসিডিও) তাদের নাগরিকদের জন্য প্রকাশিত প্রজ্ঞাপনে জানিয়েছে, বাংলাদেশে ভ্রমণের ক্ষেত্রে অবশ্যই সাবধানতার সঙ্গে পরিকল্পনা করতে হবে এবং স্থানীয় কর্তৃপক্ষের সব পরামর্শ অনুসরণ করা উচিত। বিশেষ করে, দেশের বিভিন্ন অংশে প্রয়োজন ছাড়া ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে সংস্থাটি।
পার্বত্য চট্টগ্রামে বিশেষ নিষেধাজ্ঞা এফসিডিও পার্বত্য চট্টগ্রামের তিনটি জেলায় 'অত্যাবশ্যকীয় ভ্রমণ' ব্যতীত না যাওয়ার পরামর্শ দিয়েছে। কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে, এই অঞ্চলের প্রত্যন্ত এলাকাগুলোতে নিয়মিতভাবে সহিংসতা ও অন্যান্য অপরাধমূলক কার্যকলাপের খবর পাওয়া যায়।
নির্বাচনকালীন নিরাপত্তা ঝুঁকি নোটিশে উল্লেখ করা হয়েছে যে, আগামী ১২ ফেব্রুয়ারি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং নির্বাচনী প্রচার শুরু হয়েছে গত ২২ জানুয়ারি। নির্বাচনকালীন সময়ে রাজনৈতিক সহিংসতা ও উগ্রবাদীদের হামলার আশঙ্কা রয়েছে। রাজনৈতিক সমাবেশ ও ভোটকেন্দ্র লক্ষ্য করে হামলা চালানো হতে পারে বলে সতর্ক করা হয়েছে।
নাগরিকদের জন্য অতিরিক্ত পরামর্শ এফসিডিও তাদের নাগরিকদের চারপাশে সচেতন থাকতে, বড় জনসমাগম ও অন্যান্য সংবেদনশীল স্থান থেকে দূরে থাকতে এবং স্থানীয় কর্তৃপক্ষের নির্দেশনা মেনে চলতে পরামর্শ দিয়েছে। একইসঙ্গে, ভ্রমণ পরিকল্পনা সাবধানতার সঙ্গে করা এবং যেকোনো ধরনের বিঘ্ন ঘটলে বিকল্প পরিকল্পনা প্রস্তুত রাখার কথাও বলা হয়েছে।
সতর্কতা অমান্য করলে বীমা বাতিলের ঝুঁকি নোটিশে আরও জানানো হয়েছে, এফসিডিও-এর ভ্রমণ পরামর্শের বিরুদ্ধে কোনো ব্রিটিশ নাগরিক ভ্রমণ করলে সংশ্লিষ্ট ব্যক্তির ভ্রমণ বিমা বা Travel Insurance বাতিল হয়ে যেতে পারে।