জাতীয় বিশ্ববিদ্যালয় তাদের বিভিন্ন শিক্ষা কার্যক্রমে গতিশীলতা আনতে উচ্চ যোগ্যতাসম্পন্ন শিক্ষক নিয়োগের সিদ্ধান্ত নিয়েছে। প্রকাশিত বিজ্ঞপ্তি অনুযায়ী, অধ্যাপক, সহযোগী অধ্যাপক এবং সহকারী অধ্যাপক পদে লোকবল নিয়োগ দেওয়া হবে।
পদের নাম ও সংখ্যা বিজ্ঞপ্তি অনুযায়ী, অধ্যাপক পদে ২ জন, সহযোগী অধ্যাপক পদে ২ জন এবং সহকারী অধ্যাপক পদে ৬ জনসহ মোট ১০ জনকে নিয়োগ দেওয়া হবে।
বিভাগভিত্তিক পদের বিবরণ ১. অধ্যাপক: ইংরেজি (১টি) এবং কম্পিউটার সায়েন্স (১টি) বিভাগে মোট ২ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের বেতন স্কেল ৫৬,৫০০-৭৪,৪০০ টাকা (গ্রেড-৩)।
২. সহযোগী অধ্যাপক: আইন (১টি) এবং ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট (১টি) বিভাগে ২ জন নিয়োগ পাবেন। এই পদের বেতন স্কেল ৫০,০০০-৭১,২০০ টাকা (গ্রেড-৪)।
৩. সহকারী অধ্যাপক: ইংরেজি (১টি), শিক্ষা (১টি), হিসাববিজ্ঞান (১টি), আইন (১টি), পরিসংখ্যান (১টি) এবং নিউট্রিশন অ্যান্ড ফুড সায়েন্স (১টি) বিভাগে মোট ৬ জনকে নিয়োগ দেওয়া হবে। এই পদের বেতন স্কেল ৩৫,৫০০-৬৭,০১০ টাকা (গ্রেড-৬)।
আবেদন প্রক্রিয়া ও সময়সীমা আগ্রহী প্রার্থীদের জাতীয় বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন সম্পন্ন করতে হবে। আবেদনের বিস্তারিত শর্তাবলি এবং যোগ্যতা সম্পর্কে বিশ্ববিদ্যালয়ের অফিশিয়াল ওয়েবসাইটে বিস্তারিত তথ্য পাওয়া যাবে।
আবেদন জমা দেওয়ার শেষ সময়: ১৬ মার্চ ২০২৬।