‘ডিয়ার কমরেড’ দিয়ে বিজয়ের শুরু হয়েছিল তাদের যাত্রা। ‘অর্জুন রেড্ডী’ সিনেমার মাধ্যমে খ্যাতি অর্জন করেন।
বলিউডে যদিও এখনও তার কোনও সফল সিনেমা নেই। অনন্যা পাণ্ডের বিপরীতে বিজয়ের ‘লাইগার’ মুখ থুবড়ে পড়েছিল। অন্যদিকে রাশমিকা বলিউডে একের পর এক সিনেমা করে যাচ্ছেন। যার বেশির ভাগই সফল।
তার ঝুলিতে আছে ‘ছাওয়া’, ‘অ্যানিম্যাল’-এর মতো বক্স অফিস কাঁপানো বলিউড সিনেমা। গত কয়েক বছরে তার সম্পত্তির পরিমাণও বেড়েছে। ভারতীয় সংবাদমাধ্যমের সূত্রে জানা যায়, রাশমিকার সম্পত্তির পরিমাণ প্রায় ৬৬ কোটি রুপি। সিনেমা প্রতি তিনি নেন ৪ কোটি রুপি।
এ ছাড়াও বিভিন্ন ব্র্যান্ডের হয়ে প্রচার করে ও বিভিন্ন অনুষ্ঠানে উপস্থিত থেকেও উপার্জন করেন ‘পুষ্পা’ সিনেমার এই অভিনেত্রী। ভারতে একাধিক বাসা আছে রাশমিকার। বেঙ্গালুরুতে আছে ৮ কোটি রুপির ফ্ল্যাট। এ ছাড়া মুম্বাই, হায়দ্রাবাদ, গোয়ায় আছে ফ্ল্যাট। নিজের এলাকা কর্ণাটকের কোডাগুতে আছে একটি বাড়ি, যেটির দাম প্রায় ৮ কোটি রুপি।
এই বাড়ির ইন্টেরিয়র করতেও মোটা অঙ্ক খরচ করেছিলেন তিনি। অভিনেত্রীর গাড়িবহরে আছে রেঞ্জ রোভার, অডি, মার্সিডিজ, টয়োটা, হুন্ডাই ব্র্যান্ডের গাড়ি। এদিকে বিজয়ের মোট সম্পত্তির পরিমাণ ৬৬ থেকে ৭০ কোটির মধ্যে। অভিনয়ের পাশাপাশি তার আছে নিজস্ব ব্র্যান্ড। রিয়্যাল এস্টেট-এ নিয়মিত বিনিয়োগও করেন তিনি। প্রতি সিনেমার জন্য পারিশ্রমিক নেন ১২ কোটি থেকে ১৫ কোটি রুপি। অন্য ব্র্যান্ডের হয়ে প্রচার করেও বড় অঙ্ক উপার্জন করেন তিনি। ইনস্টাগ্রামে অন্য ব্র্যান্ডের হয়ে পোস্ট করতে নেন ৪০ লাখ রুপি।
হায়দ্রাবাদে বিজয়ের একটি বাংলোবাড়ি আছে, যেটির দাম ১৫ কোটি রুপি। শোনা যায়, বিজয়ের আছে বেশ কয়েকটি গাড়ি ও একটি প্রাইভেট জেট, যেটির দাম ৩০ কোটি টাকা।