• দেশজুড়ে
  • রেজিস্ট্রি অফিসে ঘুষ বন্ধে এমপি'র কড়া বার্তা

রেজিস্ট্রি অফিসে ঘুষ বন্ধে এমপি'র কড়া বার্তা

দেশজুড়ে ১ মিনিট পড়া

আবুল হোসেন লিটন,মহশেপুর (ঝিনাইদহ) প্রতিনিধি :

মহেশপুর রেজিষ্ট্রি অফিসে ঘুষ লেনদেন বন্ধের জন্য ঝিনাইদহ -৩ আসনের সংসদ সদস্য মোঃ মতিয়ার রহমান কড়া বার্তা দিয়েছেন। তিনি বলেন রেজিস্ট্রি অফিসে দুর্নীতি চলবে না। গ্রামগঞ্জের খেটে খাওয়া মানুষ যাতে দলিল রেজিষ্ট্র করতে এসে যাতে প্রতারিত না হয় সে ব্যাপারে আমরা খোজ খবর রাখবো, আমাদের দলের লোকও নজর রাখবে। মঙ্গলবার সকালে মহেশপুর উপজেলা ভূমি রেজিস্ট্রি অফিস পরিদর্শন কালে তিনি কর্মকর্তাদের সাথে সাক্ষাৎ করেন এবংস্পষ্টভাবে আরো বলেন মানুষের সেবা ও কল্যাণে সকল কার্যক্রম পরিচালনা করতে হবে। দলিল রেজিস্ট্রিকরণে কোনো ধরনের সিন্ডিকেট, হয়রানি, ঘুষ লেনদেন বা চাঁদাবাজি বরদাশত করা হবে না।

তিনি সকল প্রকার অন্যায়, অনিয়ম ও দুর্নীতির বিরুদ্ধে জিরো টলারেন্স ঘোষণা করেন এবং বলেন,ন্যায় ও ইনসাফ প্রতিষ্ঠার মাধ্যমে মানুষের অধিকার আদায় করে দেওয়ার জন্য তিনি মহেশপুর ও কোটচাঁদপুরবাসীর কাছে দায়বদ্ধ।