অর্থাৎ, কারখানা কর্তৃপক্ষ চাইলে ওই ছুটির বদলে অন্য একটি সাপ্তাহিক ছুটির দিনকে ‘কর্মদিবস’ হিসেবে ঘোষণা করতে পারবেন।
আজ রবিবার (৮ ফেব্রুয়ারি) জনপ্রশাসন মন্ত্রণালয় এ সংক্রান্ত একটি সংশোধিত প্রজ্ঞাপন জারি করেছে। প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি নির্বাহী আদেশে সারাদেশে সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। এর সঙ্গে শিল্পাঞ্চলের শ্রমিক ও কর্মচারীদের ভোটাধিকার প্রয়োগের সুবিধার্থে ১০ ফেব্রুয়ারির বিশেষ ছুটিও বহাল থাকবে। তবে শিল্পাঞ্চলের উৎপাদন বজায় রাখতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ১০ ফেব্রুয়ারির পর সুবিধাজনক যেকোনও একটি সাপ্তাহিক ছুটির দিনে শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে নিতে পারবেন। পোশাক কারখানার মালিকদের সংগঠন বিজিএমইএ-র আবেদনের পরিপ্রেক্ষিতে গত ৫ ফেব্রুয়ারি প্রধান উপদেষ্টার সভাপতিত্বে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এর ফলে শিল্পাঞ্চলের শ্রমিকরা টানা তিন দিনের (১০, ১১ ও ১২ ফেব্রুয়ারি) ছুটি ভোগ করতে পারলেও কারখানার মালিকরা উৎপাদন ঘাটতি পুষিয়ে নেওয়ার সুযোগ পাবেন।
উল্লেখ্য, আগামী ১২ ফেব্রুয়ারি সকাল সাড়ে ৭টা থেকে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশব্যাপী ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ ও গণভোট অনুষ্ঠিত হবে।