এ প্রবাসী আয় আগের বছরের একই সময়ের চেয়ে ৩ দশমিক ৮ শতাংশ বেশি।
রোববার (১৫ ফেব্রুয়ারি) বাংলাদেশ ব্যাংকের মুখপাত্রের দপ্তর এ তথ্য জানিয়েছে।
চলতি ২০২৫-২৬ অর্থবছরের জুলাই-ফেব্রুয়ারির সাত মাস ১৪ দিনে প্রবাসী আয় এসেছে ২ হাজার ৭৮ কোটি ৭০ লাখ ডলার।
আগের বছরের একই সময়ে এসেছিল ১ হাজার ৭২৬ কোটি ডলার। চলতি অর্থবছরের সাত মাস ১৪ দিনে আগের বছরের চেয়ে ২০ দশমিক ৪ শতাংশ বেশি প্রবাসী আয় এলো।