নোয়াখালীর বেগমগঞ্জ স্টেডিয়াম এলাকা থেকে বস্তাবন্দি লাশ উদ্ধার করেছে বেগমগঞ্জ পুলিশ। উদ্ধার হওয়া নিহ*ত যুবকের নাম হোসেন আহমেদ হেঞ্জু। তিনি সুবর্ণচর উপজেলার ১ নং চর মটুয়া ইউনিয়নের ২ নং ওয়ার্ডের বাসিন্দা এবং পেশায় একজন অটোরিকশা চালক ছিলেন।
স্থানীয় সূত্রে জানা যায়, চৌমুহনী কলেজ রোডের বাসা থেকে রাত আনুমানিক ৮টার দিকে তার অটোরিকশাসহ তাকে অপহরণ করা হয়। এরপর থেকে তার কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। পরে বেগমগঞ্জ স্টেডিয়াম সংলগ্ন এলাকা থেকে তার বস্তাবন্দি লাশ উদ্ধার করে পুলিশ।
ঘটনাটি এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি করেছে। আইনশৃঙ্খলা বাহিনী ঘটনার তদন্ত শুরু করেছে এবং জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।